ঢাকা ০২:৩০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন

ফ্যানের কার্টনে মিলল-ইয়াবা-গাঁজা, গ্রেফতার মাদক কারবারী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩ ৩৯৪০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশ অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এ সময় তার কাছ থেকে ৩৩০ পিস ইয়াবা ও ২শত গ্রাম গাঁজা জব্ধ করা হয়।

গ্রেফতার মাদক ব্যবসায়ীর নাম মো. মফিজ (৩০)। সে উপজেলার চরপাবর্তী ইউনিয়নের ১নং ওয়ার্ডের পাঠানতলা গ্রামের মৃত শাহাজাহানের ছেলে।

মঙ্গলবার (১৩ জুন) দুপুরে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার চরপাবর্তী ইউনিয়নের পাঠানতলা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) পুষ্প বরণ চাকমা। তিনি বলেন, গতকাল সোমবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাঠানতলা গ্রামের মাদক কারবারি মফিজের বাড়িতে অভিযান চালায় পুলিশ। ওই সময় সে একটি পরিত্যক্ত ঘরে মাতাল হয়ে ঘুমিয়ে ছিল। তাৎক্ষণিক ওই ঘরে তল্লাশি চালিয়ে একটি চার্জার ফ্যানের কার্টন থেকে ৩৩০ পিস ইয়াবা ও ২শত গ্রাম গাঁজা সহ তাকে গ্রেপ্তার করা হয়। সে এলাকার একজন চিহ্নিত মাদক করাবারি।

এসআই আরও বলেন, এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

ফ্যানের কার্টনে মিলল-ইয়াবা-গাঁজা, গ্রেফতার মাদক কারবারী

আপডেট সময় : ০৩:২২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩