ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
উসকানি ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার হেযবুত তওহীদের প্রতিবাদ, প্রশাসনের পদক্ষেপ দাবি ভাঙ্গা ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দ্রুত তদন্ত ও বদলির দাবি রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা প্রাইেভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবা হাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী গভীর রাতে চাচীর ঘরে ভাতিজা, পুরুষাঙ্গ কেটে উধাও চাচী নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ থানার সামনে সড়ক দূর্ঘটনায় কৃষকের মৃত্যু

জাল টাকাসহ গ্রেফতার যুবক

নিজেস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৯:৩৪:১৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩ ৪৮০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর কবিরহাট উপজেলা থেকে জাল টাকাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২৯ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মো. শিহাব (২৯) মাদারীপুর জেলার শিবচর থানার উৎরাইল গ্রামের বাবুল ওরফে হাসেমের ছেলে।

রোববার (১৮ জুন) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে, গতকাল রোববার সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার কবিরহাট পৌরসভার সাহাজিরহাট বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

এসব তথ্য নিশ্চিত করে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, গতকাল শনিবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কবিরহাট পৌরসভার ৭নং ওয়ার্ডের সাহাজিরহাট বাজারের টিপু স্টোরের মালিক সলিম উল্যাহকে এক ব্যক্তি জাল টাকা দিয়েছে এমন খবর পায় পুলিশ। এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ আসামি শিহাবের দেহ তল্লাশী করে পরনের প্যান্টের পিছনে থাকা মানি ব্যাগের ভিতর থেকে ২০টি এক হাজার টাকার জাল নোট ও দোকানদার সলিম উল্যাকে দেওয়া ৯টি এক হাজার টাকার জাল নোটসহ মোট ঊনত্রিশ হাজার টাকার জাল নোটসহ তাকে গ্রেফতার করে।

ওসি আরও জানায়, ওই সময় অজ্ঞাতনামা ২/৩ জন কৌশলে পালিয়ে যায়। আসামি আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিভিন্ন থানা এলাকার হাট বাজারে জনগণের কাছে জাল টাকা খাঁটি বলে ব্যবহার করে আসতেছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ডিএমপির যাত্রাবাড়ি থানায় মাদক মামলা সহ দুটি মামলা রয়েছে। জাল টাকা উদ্ধারের ঘটনায় কবিরহাট থানায় আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। ওই মামলায় আসামিকে রোববার দুপুরের দিকে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

জাল টাকাসহ গ্রেফতার যুবক

আপডেট সময় : ০৯:৩৪:১৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩