ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন

ধনাঢ্য ব্যক্তি ও মহাসড়কে করত ডাকাতি: আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৩

সোনাইমুড়ী প্রতিবেদক, নোয়াখালী:
  • আপডেট সময় : ০৪:৪২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩ ৩৪৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ৩ পেশাদার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একটি পাইপগান, ২ রাউন্ড কার্তুজ ও চারটি ছোরা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, লক্ষীপুর জেলার রতনের খিল গ্রামের বেপারী বাড়ির মৃত সফি উল্যার ছেলে বেলাল হোসেন (৩৭) একই জেলার জালিয়াকান্দি গ্রামের গোলন্দাজ বাড়ির আবুল কালামের ছেলে মনির হোসেন (৩০) ও নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কোয়ারিয়া গ্রামের মৃত হানিফ মিয়ার ছেলে মো. জাকির হোসেন (৩৬)।

বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরের দিকে এসব তথ্য নিশ্চিত করেন, নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম। এর আগে, গত মঙ্গলবার ৪ জুলাই সোনাইমুড়ী উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার ৩ ডাকাত আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে নোয়াখালী ও লক্ষীপুর এলাকার ধনাঢ্য ব্যক্তিদের বাড়িতে এবং মহাসড়কে সংঘবদ্ধভাবে ডাকাতি করত। তাদের বিরুদ্ধে নোয়াখালী ও লক্ষীপুর জেলার বিভিন্ন থানায় ডাকাতি ও অস্ত্র সহ মোট ১২টি মামলা রয়েছে।

এসপি আরও জানায়, এ ঘটনায় আরও একটি মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে প্রেরণের আদেশ দেয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

ধনাঢ্য ব্যক্তি ও মহাসড়কে করত ডাকাতি: আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৩

আপডেট সময় : ০৪:৪২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩