ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের হোন্ডা শোডাউন যৌথ অভিযানে ভুয়া র‌্যাব গ্রেফতার প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯টি শিক্ষা বোর্ড পরীক্ষা নিবে একই প্রশ্নে- নোয়াখালীতে শিক্ষা মন্ত্রী মিলন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২ নোয়াখালীতে যাত্রী ছাউনিতে এক মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোয়াখালীতে মোটরের বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু একই পরিবারের ৪৩ সদস্যের বসবাস লন্ডনে, এ যেন এক টুকরো বাংলাদেশ নারিকেলডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার

পৃথক অভিযানে নোয়াখালীতে তিন হাসপাতালকে জরিমানা, আটক ২

নোয়াখালী প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৬:০৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩ ৪৬৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সদর উপজেলার মাইজদী বাজারে তিনটি বেসরকারি হাসপাতালকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় রোগীদের হয়রানির দায়ে দুই দালালকে আটক করা হয়।

বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরের দিকে হাসপাতালে লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও ডিপ্লোমা নার্স না থাকায় ভ্রাম্যমাণ আদালত এই অর্থদন্ড প্রদান করেন।

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান। ওই সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাস ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা ডা. মো. সোহরাব হোসেন উপস্থিত ছিলেন।

অভিযানে নোয়াখালী ইউনাইটেড হাসপাতালেকে ২ লাখ টাকা, মুন হাসপাতালকে এক লাখ টাকা ও আদর হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মুন হাসপাতালে উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে রোগী ভর্তি করাতে আসা দুই দালালকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলোর মালিকেরা তাদের প্রয়োজনীয় কাগজপত্র ও জনবল দেখাতে পারেননি। এছাড়া তাদের ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে তাদের জরিমানা করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।

র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান বলেন, রোগী ও তাদের স্বজনদের অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

পৃথক অভিযানে নোয়াখালীতে তিন হাসপাতালকে জরিমানা, আটক ২

আপডেট সময় : ০৬:০৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩