ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

লিবিয়াতে পুলিশের তাড়া খেয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

নিজেস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৩:৫৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩ ৩৬৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লিবিয়াতে একটি ভবনের ছাদ থেকে পড়ে নোয়াখালীর প্রবাসী এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত গোলাম আজিজ রুবেল (২৬) কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের পূর্ব লামছি প্রসাদ গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে।

বুধবার (১২ জুলাই) লিবিয়ার বেনগাজি শহরের পুলিশের অভিযানে পালাতে গিয়ে এ ঘটনা ঘটে।

ঘোষবাগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়াম্যান মহসিন ভূঞা মিন্টু জানান, গত ৮ মাস আগে আবুধাবি যায় রুবেল। কয়েকদিন সেখানে থাকার পর ইতালি যাওয়ার উদ্দেশ্যে সে লিবিয়া চলে যায়। পরে নোয়াখালীর বেগমগঞ্জের কাদিরপুর ইউনিয়নের আরো ৩ যুবকসহ মোট ৮ জন বাংলাদেশী লিবিয়ার বেনগাজি শহরের একটি বাসায় অবস্থান নেয়। লিবিয়া পুলিশ ওই বাসায় অভিযান চালালে রুবেলসহ অন্যরা পালানোর চেষ্টা করে। ওই সময় রুবেল পুলিশের হাত থেকে পালাতে গিয়ে দুই তলা একটি ভবনের ছাদ থেকে নিচে পড়ে মারা যায়।

নিহতের ফুফাতো ভাই রবিন জানান, বৃহস্পতিবার সকালে রুবেলের সঙ্গে থাকা তার আত্মীয় পারভেজ রুবেলের মৃত্যুর খবর তাদেরকে জানায়। তার মরদেহ বর্তমানে লিবিয়ার একটি হাসপাতালে রয়েছে। মরদেহ দেশে আনতে তার পরিবার সরকারের সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

লিবিয়াতে পুলিশের তাড়া খেয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৩:৫৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩