ঢাকা ০১:৩০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন

সেনবাগে মন্দিরে চুরি, গ্রেফতার ৩

সেনবাগ প্রতিবেদক, নোয়াখালী:
  • আপডেট সময় : ০৬:০৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩ ২৭৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সেনবগা উপজেলার বীজবাগ ইউনিয়নের শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরে চুরির ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। এ সময় গ্রেফতারকৃত আসামিদের থেকে চোরাই মালামাল ও নগদ টাকা জব্দ করেছে।

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার শ্যামেরগাঁও গ্রামের হাছান আলী বাড়ির মৃত আব্দুর রবের ছেলে এমদাদুল হক মানিক (৩০) মধ্যম বীজবাগ গ্রামের চৌকিদার বাড়ির আবুল কাশেমের ছেলে আজহারুল ইসলাম মোহন (২৪) একই গ্রামের নুরুন নবীর ছেলে মো. নুরুজ্জামান মানিক (৩৩)।

সোমবার (১৭ জুলাই) দুপুরের দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল রোববার রাতে উপজেলার বীজবাগ ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, উপজেলার বীজবাগ এলাকায় অভিযান চালিয়ে পুলিশ চোরাই মালামাল ও নগদ টাকা সহ তিন আসামিকে গ্রেফতার করেছে। এ সময় দুটি পিতলের থালা, দুটি পিতলের গ্লাস, দুটি পিতলের ঘট, ১টি পিতলের প্রদীপ, ১টি পিতলের আগরদানী, ১টি পিতলের হাতলযুক্ত পাঁজাল/ধূপদানী, দুটি তামার কুশ বা চামুচ, চোরাইকৃত নগদ ১৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

সেনবাগে মন্দিরে চুরি, গ্রেফতার ৩

আপডেট সময় : ০৬:০৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩