ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
টিসিবির পণ্য গুদামজাত, ৫০ হাজার টাকা জরিমানা নতুন কমিটিকে ঘিরে উচ্ছ্বাস: নোয়াখালী ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান সুবর্ণচরে মেধা বৃত্তি পরিক্ষা সনদ ও পুরস্কার বিতরণ এক ঝড়েই উড়ে গেল ঘর, খোলা আকাশেই কাটছে দিন-রাত চাচাতো ভাইকে পি-টিয়ে হ-ত্যা, গ্রেফতার-১ কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ পরমাণু শক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদন পর্বে পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ মাদরাসা ছাত্রীর আত্মহত্যা লুকাতে বজ্রপাতের গুজব ছড়ালো পরিবার বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত ৮

পুলিশের অভিযানে সেনবাগে গ্রেফতার-২

নোয়াখালী প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৮:৪৩:১০ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩ ২৯৭ বার পড়া হয়েছে

সেনবাগ থানার প্রধান ফটকের ছবি সংগৃহত

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সেনবাগে ইউনিয়ন বিএনপির সভাপতিসহ দুই বিএনপি নেতাকে গ্রেফতার করেছে সেনবাগ থানার পুলিশ।

বুধবার (২ আগস্ট) বিকেলের দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হেয়ছে। এর আগে, একই দিন ভোর রাতের দিকে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান ও সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মির্জা সোলায়মান।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক স্থানে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বিস্ফোরকসহ দুটি মামলা রয়েছে।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মো. মফিজুর রহমান বলেন, এসব ঘটনা এবং মামলা গুলো গায়েবি। বিএনপি নেতাদের ভয়ভীতি দেখানো ও হয়রানির উদ্দেশে তাদের গ্রেফতার করা হয়েছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের বিরুদ্ধে বিস্ফোরকসহ দুটি মামলা রয়েছে। তাদের গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

পুলিশের অভিযানে সেনবাগে গ্রেফতার-২

আপডেট সময় : ০৮:৪৩:১০ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩