ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
হাদি হত্যাকান্ডে এনসিপি ও জামায়াত-শিবির রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য মির্জা আব্বাসের নাম জড়িয়েছে : নাছির উদ্দিন নাছির রাত পোহালেই মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঈদ-উল ফিতর ঈদের দিন বৃষ্টি হবে কিনা ? নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক

স্থগিত হলো জি-৭ সম্মেলন 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০ ৪৭৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনকে বার্তা ডেস্ক::

শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ এর এবারের সম্মেলন স্থগিত করার কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনা মহামারির চলমান সংকটের কারণে এই সম্মেলন পিছিয়ে দেয়া হচ্ছে। তবে এই জোটকে আরও বিস্তৃত করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। পরবর্তী সম্মেলনে আমন্ত্রণ জানাতে চান অস্ট্রেলিয়া, রাশিয়া, দক্ষিণ কোরিয়া ও ভারতকেও।

গতকাল শনিবার ফ্লোরিডার ক্যাপ ক্যানাভেরাল থেকে ওয়াশিংটনে ফেরার সময় এয়ার ফোর্স ওয়ানে এ ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। তার মতে, জি-৭ ভুক্ত দেশগুলোর বর্তমান ফরম্যাট ‘খুবই সেকেলে’।

তিনি আরও বলেন, “আমি এটা স্থগিত করব। বিশ্বে যা হচ্ছে তা জি-৭ যথাযথভাবে উপস্থাপন করতে পারে বলে আমার মনে হয় না।”

তবে কবে নাগাদ সম্মেলনটি হতে পারে, এ ব্যাপারে নির্দিষ্ট করে কিছু জানানি ট্রাম্প। তবে সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনের আগে বা পড়ে হতে পারে। এমনকি নভেম্বরের যুক্তরাষ্ট্রের আসছে প্রেসিডেন্ট নির্বাচনের পরেও হতে পারে ইঙ্গিত মার্কিন প্রেসিডেন্টের।

জি-৭ জোটের বর্তমান সদস্য দেশ- যুক্তরাষ্ট্র, ইতালি, জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য ও ইউরোপিয়ান ইউনিয়ন জোট। ট্রাম্পের জানান, আগামী সম্মেলনটির আকার ‘জি-১০ বা জি-১১’ হতে পারে। সে ক্ষেত্রে এই জোটে রাশিয়া, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া এবং ভারতকে অন্তর্ভুক্ত করা হতে পারে।

জি-৭ গ্রুপের এবারের সম্মেলনটি জুনের শেষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হওয়ার কথা ছিল। করোনা মহামারির কারণে এবারের জি-৭ এর আসন্ন সম্মেলনে উপস্থিত থাকবেন না বলে জানিয়ে দিয়েছেন জার্মানি চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। এ বিষয়ে ট্রাম্পের আমন্ত্রণ প্রত্যাখান করেছেন তিনি। বাকি সদস্যভুক্ত দেশগুলোর অবস্থান পরিষ্কার নয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

স্থগিত হলো জি-৭ সম্মেলন 

আপডেট সময় : ১২:১৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০