ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
উসকানি ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার হেযবুত তওহীদের প্রতিবাদ, প্রশাসনের পদক্ষেপ দাবি ভাঙ্গা ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দ্রুত তদন্ত ও বদলির দাবি রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা প্রাইেভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবা হাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী গভীর রাতে চাচীর ঘরে ভাতিজা, পুরুষাঙ্গ কেটে উধাও চাচী নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ থানার সামনে সড়ক দূর্ঘটনায় কৃষকের মৃত্যু

মেঘনা নদীতে ইলিশ শিকার, ১৪ জেলে গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩ ৩৬৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাতিয়া প্রতিনিধি:

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১৪ জেলেকে গ্রেফতার করেছে নৌ-পুলিশ। এ সময় দুই হাজার মিটার জাল ও দুটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়। গ্রেফতারকৃত জেলেরা বরিশাল জেলার ভোলা ও মনপুরা এলাকার বাসিন্দা।

সোমবার (৩০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে গ্রেফতার জেলেদের হাতিয়া থানায় সোপর্দ করা হয়। এর আগে, একই দিন ভোর রাতের দিকে উপজেলার কাজীর বাজার ঘাট ও পাইতান ঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করে নৌ-পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোর রাতের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালায় নৌ-পুলিশ। অভিযানে উপজেলার কাজীর বাজার ঘাট ও পাইতান ঘাট এলাকা থেকে দুটি ট্রলার ও ২ হাজার মিটার জালসহ ১৪ জেলেকে আটক করা হয়।

হাতিয়া থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন বলেন, আটক জেলেদের নৌ-পুলিশ দুপুর সাড়ে ১২টার দিকে থানায় সোপর্দ করে। এ ঘটনায় জেলেদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার সকালের দিকে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

মেঘনা নদীতে ইলিশ শিকার, ১৪ জেলে গ্রেফতার

আপডেট সময় : ০৫:৪৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩