ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
উসকানি ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার হেযবুত তওহীদের প্রতিবাদ, প্রশাসনের পদক্ষেপ দাবি ভাঙ্গা ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দ্রুত তদন্ত ও বদলির দাবি রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা প্রাইেভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবা হাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী গভীর রাতে চাচীর ঘরে ভাতিজা, পুরুষাঙ্গ কেটে উধাও চাচী নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ থানার সামনে সড়ক দূর্ঘটনায় কৃষকের মৃত্যু

নোয়াখালীতে কুয়েত প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৪:৩১ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩ ৩৩১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে পুলিশ এক কুয়েত প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে। নিহত মারজাহান আক্তার (৩৫) উপজেলার গোপালপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের রেজ্জাকপুর গ্রামের মিরি বাড়ির কুয়েত প্রবাসী মো. আলমগীর হোসেনর স্ত্রী।

রোববার (১৭ ডিসেম্বর) বিকেলের দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে, একই দিন সকাল ৮টার দিকে সে পরিবারের সদস্যদের অগোচরে নিজের শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪-৫ বছর ধরে নিহত গৃহবধূর স্বামী জীবিকার তাগিদে কুয়েতে অবস্থান করছে। মারজাহান তার শ্বশুর-শাশুড়ি ও সন্তানকে নিয়ে একসাথে স্বামীর বাড়িতে বসবাস করত। রোববার সকালের নিকে সে তার ছেলে নাঈম হোসেনের (১২) সাথে পড়ালেখা নিয়ে রাগারাগি করে। একপর্যায়ে সে তার নিজ শয়ন কক্ষে ঢুকে দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আনিছ আল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে। এরপর ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। প্রাথমিক ভাবে মৃত্যুর সঠিক কোনো কারণ জানা যায়নি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

নোয়াখালীতে কুয়েত প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১১:২৪:৩১ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩