সংবাদ শিরোনাম ::
পুলিশের শীর্ষ পর্যায়ে আসবে কিছু পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল শারীরিক প্রতিবন্ধী চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই কবিরহাটে সম্পত্তি নিয়ে বিরোধে হামলা, নারীকে কুপিয়ে জখমের অভিযোগ নতুন ভিসা প্রত্যামীদের জন্য সুখবর দিলো ভারতীয় ভিসা নিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে নিতে পারবেনা পুনঃভর্তি ফি: শিক্ষা মন্ত্রণালয় রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর আ.লীগ কার্যালয়ের তালা ভেঙে ব্যানার টাঙানো, পুলিশের অভিযানে আটক-৫ আইনজীবী সমিতির নির্বাচনে নোয়াখালীতে আওয়ামী লীগ ৯, বিএনপি ৫ ও জামায়াত ১

সুবর্ণচরে ইউপি সদস্যকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০০:০৪ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪ ২৩১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুবর্ণচর প্রতিনিধিঃ

নোয়াখালীর সুবর্ণচরে জনপ্রিয় দুই বারের সাবেক ইউপি সদস্যকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় এলাকাবাসী ও পরিবারের সদস্যরা৷

শনিবার (৩০ মার্চ) বেলা ১২ টায় উপজেলার চরজুবিলী ইউনিয়নের চর মহিউদ্দিন ও চর জিয়া উদ্দিন এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধনে সহস্রাধিক নারী পুরুষ এতে অংশ গ্রহণ করে৷

স্থানীয় চরজুবিলী ইউনিয়নের চর মহিউদ্দিন বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে ভূমিহীন নেতা মো. হোসেন, গোলাম সারওয়ার ও সিরাজ মিস্ত্রি বলেন, চরজুবিলী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন রায়হানকে গত ২৫ শে মার্চ গ্রেফতার করে পুলিশ৷

এসময় তারা জানান, তাকে নিরস্ত্র অবস্থায় গ্রেফতার করলেও পুলিশ মিথ্যা ডাকাতি মামলায় রায়হান মেম্বারকে আটক দেখায়৷ তারা এসময় জসিম উদ্দিন রায়হানকে মিথ্যা মামলা থেকে প্রত্যাহার করে দ্রুত মুক্তি দাবি করেন৷

এছাড়াও মানববন্ধন থেকে সহস্রাধিক ভূমিহীন নারীরা অংশ গ্রহণ করেন৷ ভূমিহীন নারী নেত্রী নাজমা, জোছনা, আছিয়া ও রুপা বলেন, রায়হান মেম্বার তাদেরকে দীর্ঘ ২৫ বছর যাবৎ আশ্রয় দিয়ে আসছে৷ একটি মহল তাদেরকে ঘরবাড়ি ছাড়া করতে রায়হান মেম্বারকে অন্যায়ভাবে আটক করতে সহযোগিতা করেছে৷ এসময় নারীরা পৃথক ভাবে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে রায়হান মেম্বারের মুক্তি দাবি করেন৷ পরে, মানববন্ধন শেষে চর মহিউদ্দিন বাজারের বিভিন্ন সড়কে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে চর মহিউদ্দিন ও চর জিয়া উদ্দিনের শত শত এলাকাবাসী৷

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

সুবর্ণচরে ইউপি সদস্যকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ০৩:০০:০৪ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪