ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

চুরি হওয়া ৭ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার আন্তজেলা চোর চক্রের ২ চোর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪ ২৬৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়খালীর সুবর্ণচরে পুলিশের অভিযানে চুরি হওয়া সাতটি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। এসময় চক্রটির দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে সুবর্ণচর উপজেলার চরজাব্বার ইউনিয়নের জাহাজমারা গ্রাম ও কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের মকবুল চৌধুরী হাট এলাকায় এ অভিযান চালিয়ে মোটরসাইকেল গুলো উদ্ধার ও দুই জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সুবর্ণচর উপজেলার চরজাব্বার ইউনিয়নের জাহাজমারা গ্রামের মহিন উদ্দিন (৩০) ও ধানসিঁড়ি ইউনিয়নের লোকমান (৫১)।

শনিবার বেলা ১১টার দিকে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম জানান, শুক্রবার রাতে চরজাব্বার থানা পুলিশ চরজাব্বার ইউনিয়নের জাহাজমারা গ্রামের চেউয়াখালী বাজারের পাশে সেলিমের দোকানঘর থেকে মহিন উদ্দিনকে চোরাই সাতটি মোটরসাইকেলসহ গ্রেপ্তার করে। পরে তার দেয়া তথ্যে পুলিশ কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের মকবুল চৌধুরী হাট এলাকা থেকে মোটরসাইকেল চোর চক্রের অন্যতম সদস্য লোকমানকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, তারা বিভিন্ন এলাকা থেকে চোরাই মোটরসাইকেল কিনে নোয়াখালীসহ বিভিন্ন জেলায় বিক্রির করে বলে জানিয়েছেন। এ বিষয়ে চরজাব্বার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

চর জব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে এবং একই সাথে তাদেরকে পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়েছে। মোটর সাইকেল চোর চক্রের অন্য সদস্যদেরকেও গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

চুরি হওয়া ৭ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার আন্তজেলা চোর চক্রের ২ চোর

আপডেট সময় : ০৭:০৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪