ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
উসকানি ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার হেযবুত তওহীদের প্রতিবাদ, প্রশাসনের পদক্ষেপ দাবি ভাঙ্গা ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দ্রুত তদন্ত ও বদলির দাবি রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা প্রাইেভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবা হাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী গভীর রাতে চাচীর ঘরে ভাতিজা, পুরুষাঙ্গ কেটে উধাও চাচী নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ থানার সামনে সড়ক দূর্ঘটনায় কৃষকের মৃত্যু

কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের মিলনমেলা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৭:৩০ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪ ৪৬৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের সাবেক-বর্তমান নেতৃবৃন্দের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বামনী ডিগ্রি কলেজ প্রাঙ্গণে রামপুর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

রামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সামছুল আলম রাব্বির সভাপতিত্বে মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। এই উৎসবের উদ্বোধন করেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য মির্জা মাশরুল কাদের তাশিক।

এ সময় আরও উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল, মিলনমেলা উদযাপন কমিটির আহ্বায়ক রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজিস সালেকিন রিমন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম শরীফ চৌধুরী পিপল, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ফখরুল ইসলাম রাহাত প্রমূখ।

উল্লেখ্য, স্বাধীনতা পরবর্তী রামপুর ইউনিয়ন ছাত্রলীগের ৫শতাধিক সাবেক-বর্তমান নেতৃবৃন্দরা এ মিলনমেলায় অংশ গ্রহণ করেন। এ সময় বক্তারা ছাত্রলীগের পূর্ববর্তী কমিটির স্মৃতিচারণ করে। মিলনমেলায় জাতীয় ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের মিলনমেলা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:৩৭:৩০ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪