ঢাকা ১১:০৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
উসকানি ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার হেযবুত তওহীদের প্রতিবাদ, প্রশাসনের পদক্ষেপ দাবি ভাঙ্গা ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দ্রুত তদন্ত ও বদলির দাবি রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা প্রাইেভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবা হাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী গভীর রাতে চাচীর ঘরে ভাতিজা, পুরুষাঙ্গ কেটে উধাও চাচী নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ থানার সামনে সড়ক দূর্ঘটনায় কৃষকের মৃত্যু

অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে অপহরণ, সুধারাম থানায় মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২০:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪ ৩৩১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সদর উপজেলায় অস্ত্র ঠেকিয়ে সতের বছর বয়সী এক কিশোরীকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

গতকাল মঙ্গলবার (১৮ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দাদপুর ইউনিয়নের বাহারিপুর গ্রামে এই ঘটনা ঘটে। লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভিকটিম চলতি বছর স্থানীয় খলিফারহাট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে। সেজান নামে এক কিশোর তাকে স্কুলে যাওয়া আসার পথে উত্ত্যক্ত করতো। এসব কর্মকান্ডে সহযোগিতা করত একই এলাকার শুভ, মিরাজ সহ বেশ কয়েকজন কিশোর। ভিকটিম প্রেম প্রত্যাখ্যান করায় সেজান ভিকটিমকে অপহরণের হুমকি দেয়। মঙ্গলবার সন্ধ্যার দিকে ভিকটিমের বাবা মসজিদে নামাজ পড়তে যায়। ওই সুযোগে সেজানসহ কয়েকজন কিশোর অস্ত্র নিয়ে তাদের বসত করে ঢুকে। পরবর্তীতে তারা কিশোরীর পরিবারের দুই সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে টেনে হিঁচড়ে বসত ঘর থেকে বের করে। পরে মোটরসাইকেলে করে অপহরণ করে নিয়ে যায়। এ সময় অপহরণকারীরা নগদ টাকা, মুঠোফোন ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তবে অস্ত্র ঠেকিয়ে অপহরণের বিষয়টি সত্য না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে অপহরণ, সুধারাম থানায় মামলা

আপডেট সময় : ১১:২০:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪