ঢাকা ০১:২৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
কবিরহাটে জনসচেতনতা ও ভূমিসেবা মেলার উদ্বোধন নোয়াখালীতে অনূর্ধ্ব-১৮ “নোয়াখালী প্রিমিয়ার লীগের উদ্বোধন সুবর্ণচরে জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার ৯৯ বস্তা সরকারি চাল চুরির মামলায় কারাগারে, বুকে ব্যথা ও শারীরিক অসুস্থতায় আসামির মৃত্যু ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত মাদক কারবারি যে কেউ হোক তাকে ছাড় দেওয়া হবেনা, যদি সে এমপি পুত্রও হয়- ওসি নিজাম গ্যারেজে চলছিল চোরাই অটোরিকশা বেচাকেনা, পৃথক অভিযানে গ্রেফতার – ৫ ৫৮ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন হাতিয়ার জেলেদের মানবেতর জীবন মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রীর মৃত্যু হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযান, শুল্ক-কর ফাঁকি দেওয়া ১১শ লিটার ডিজেল উদ্ধার

চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান উল্টে চালক নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৬:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪ ৬০৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগামী কাভার্ডভ্যান উল্টে খাদে পড়ে ঘটনাস্থলে চালক মো: মেহেদী হাসান (৩০) নিহত হয়েছে। নিহত মেহেদী নড়াইল জেলার লোহাগড়া থানার শুলটিয়া গ্রামের পশ্চিমপাড়ার মো: ইলিয়াছ শেখ এর ছেলে। বুধবার (০৩ জুলাই) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নোয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ মেহেদী হাসান সুজন।

মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ি ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে আটটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নোয়াবাজার এলাকায় ঢাকামুখী লেনে দ্রুতগামী একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ঢ-৮১-১৭২৯) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে কাভার্ডভ্যানটি ক্ষতিগ্রস্থ হয় এবং ঘটনাস্থলেই চালক মো: মেহেদী হাসান নিহত হন। স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর একটি ইউনিট ও মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ ও দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করে। পরে আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো: ফারুক বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহত লাশ ও দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যানটি উদ্ধার করা হয়েছে। পরে আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান উল্টে চালক নিহত

আপডেট সময় : ১০:৫৬:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪