ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন

স্ত্রীসহ টিসিবির কর্মচারীর বিরুদ্ধে দুদকের মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০ ৫৩৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতিবেদক:

সোয়া এক কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সাবেক সহকারী কার্যনির্বাহী আলী আজম খান ও তার স্ত্রী জাহান আরার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৩ জুন) দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন সংস্থাটির উপ-সহকারী পরিচালক মো. আলতাফ হোসেন। দুদকের জনসংযোগ দপ্তর রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৬ মে আলী আজম ও তার স্ত্রীকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেয় দুদক। ওই বছরের ২৭ মে স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব দাখিল করেন তারা। সম্পদ বিবরণীতে আলী আজম খান স্থাবর ও অস্থাবরসহ মোট ২ কোটি ৫৪ লাখ ৪৮ হাজার টাকার সম্পদের তথ্য দাখিল করেন। এর মধ্যে ১ কোটি ২৩ লাখ ৩৮ হাজার ৬৬৩ টাকার সম্পদ জ্ঞাত আয়বহির্ভূত বলে দুদকের কাছে প্রতীয়মান হয়েছে।

মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য ও রেকর্ডপত্র দাখিল করায় দুদক আইন ২০০৪ এর ২৬(২), ২৭(১) ও দণ্ডবিধির ১০৯ ধারায় মামলাটি দায়ের করেছে দুদক।

অপরদিকে, কোটি টাকার অবৈধ সম্পদ ও মানিলন্ডারিংয়ের অভিযোগে খাদ্য পরিদর্শক ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের রংপুর সজেকার উপ-সহকারী পরিচালক নূর আলম বাদী হয়ে মামলা করেন। বৃহস্পতিবার (৪ জুন) সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার আসামি হলেন- কুড়িগ্রাম নাগেশ্বরীর খাদ্য পরিদর্শক নুর মোহাম্মদ আলী ও তার স্ত্রীর মিসেস সাজদা বেগম।

মামলার এজাহারে বলা হয়েছে, মিসেস সাজেদা বেগম দুদকে ১৬ লাখ ৪৬ হাজার ৯৫০ টাকার মিথ্যা ও ভিত্তিহীন তথ্য সংবলিত সম্পদ বিবরণী দাখিল করেছেন। এছাড়া দুদকের অনুসন্ধানে ৯২ লাখ ২৪ হাজার ৭৫৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে। যা নুর মোহাম্মদ আলী ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে অর্জন করে বলে দুদকের কাছে প্রতীয়মান হয়েছে। আর আয়ের উৎস গোপন বা আড়াল করার জন্য এসব সম্পদ স্ত্রী সাজেদা বেগমের নামে করেছেন।

দুদক আইন-২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) (৩) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় মামলাটি দায়ের দুদক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

স্ত্রীসহ টিসিবির কর্মচারীর বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট সময় : ০৮:১৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০