ঢাকা ০১:৩১ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন

জুমার নামাজ শেষে যুবদলকর্মীকে হত্যা, গ্রেফতার-৩

বেগমগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৫৪:১৮ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ ২৭৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুরে যুবদলকর্মী কবির হোসেন (৩৬)-কে গুলি করে ও গলাকেটে হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

এর আগে, নিহত কবিরের মা আনোয়ারা বেগম বাদী হয়ে বেগমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৬ জনের নাম উল্লেখ করে এবং আরো অজ্ঞাতনামা ৫-৬ জনকে আসামি করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- শাহ আলম (৫৪), মো. সহিদ ওরফে কালাম (৪০) ও সন্দেহভাজন কাউছার আলম (৪০)। শনিবার দুপুরে হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে নোয়াখালীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

হত্যার ঘটনায় তিন আসামিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান বলেন, হত্যাকাণ্ডের পর পুলিশের একাধিক দল আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে। এ অভিযানে এজাহারনামীয় দু’জনসহ তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ২৭ ডিসেম্ব (শুক্রবার) দুপুরে জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশায় আসা একদল মুখোশধারী অস্ত্রধারী যুবদলকর্মী কবির হোসেনকে লক্ষ্য করে প্রথমে গুলি করে। তখন তিনি মাটিতে পড়ে গেলে পায়ের রগ কেটে এবং গলাকেটে হত্যা নিশ্চিত করে দুর্বৃত্তরা আবার অটোরিকশায় পালিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

জুমার নামাজ শেষে যুবদলকর্মীকে হত্যা, গ্রেফতার-৩

আপডেট সময় : ০৭:৫৪:১৮ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪