ঢাকা ০১:১৮ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন

কাশ্মিরে নিহত ভারতীয় তিন সৈন্য

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ১০:০৮:০৪ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫ ৮৭২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারত অধিকৃত জম্মু ও কাশ্মিরের বান্দিপোরা জেলায় সেনাবাহিনীর একটি ট্রাক রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে অন্তত তিন সৈন্য নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় দুপুরের দিকে ভারতীয় ওই তিন সৈন্যের প্রাণহানি ঘটেছে বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বান্দিপোরা জেলায় ভারতীয় সৈন্যদের বহনকারী একটি ট্রাক রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে গেছে। দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন, বৈরী আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুপুর আড়াইটার দিকে বান্দিপোরা জেলার এসকে পায়েন এলাকার কাছে এ ঘটনা ঘটেছে।

এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী বলেছে, বৈরী আবহাওয়া ও দুর্বল দৃষ্টিসীমার কারণে ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি ছিটকে গভীর খাদে পড়ে গেছে। এই ঘটনায় আহত সৈন্যদের কাশ্মিরের স্থানীয় বাসিন্দাদের সহায়তায় উদ্ধারের পর তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়েছে। সৈন্যদের উদ্ধারে সহায়তা করায় আমরা নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

কাশ্মিরে ৩০০ ফুট গভীর গিরিখাতে পড়ে ৫ ভারতীয় সৈন্য নিহত বিবৃতিতে বলা হয়েছে, ‘‘দুর্ভাগ্যবশত মর্মান্তিক এই দুর্ঘটনায় তিন সাহসী সৈন্য প্রাণ হারিয়েছেন। ভারতীয় সেনাবাহিনী শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানায়।’’

এর আগে, গত মাসে প্রায় একই ধরনের একটি দুর্ঘটনা ঘটে জম্মু-কাশ্মিরের পুঞ্চ জেলায়। ওই সময় রাস্তা থেকে ছিটকে ৩০০ ফুট গভীর একটি খাদে পড়ে যায় সৈন্যদের বহনকারী গাড়ি। এতে অন্তত পাঁচ ভারতীয় সেনা নিহত ও অন্য পাঁচজন আহত হন। আহতদের উদ্ধারের পর ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

কাশ্মিরে নিহত ভারতীয় তিন সৈন্য

আপডেট সময় : ১০:০৮:০৪ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫