ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
কোম্পানীগঞ্জে অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় আহত ১ কক্সবাজার থেকে নোয়াখালীতে ইয়াবা পাচার, তল্লাশিতে গ্রেফতার-২ টেন্ডার বক্সে জোর করে সিডিউল জমা, শ্রমিকদল নেতার কারাদণ্ড নোয়াখালীতে তৃণমূল আওয়ামী লীগের ব্যানারে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ১০ বছরেও বিচার হয়নি হেযবুত তওহীদের দুই সদস্য হত্যার, সংবাদ সম্মেলনে বিচার দাবি বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ নেতাকর্মীদের কর্মসংস্থান হলে সালিশ বাণিজ্য, চাঁদাবাজি করবে না: এমপি ফখরুল ইসলাম চলমান যুদ্ধে সৃষ্ট পরিস্থিতিতে ভারতের কাছে জ্বালানি চেয়ে বাংলাদেশের চিঠি নোয়াখালীতে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা: ৩ দিনেও খুলেনি রহস্যের জট

নোয়াখালীতে শীতার্ত ১০ সহস্রাধিক মানুষ পেল আম্বার গ্রুপের কম্বল

নিজেস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৮:৪০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬ ১৫৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়ন ও চৌমুহনী পৌরসভার শীতার্ত ১০ হাজার ৫০০ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে আম্বার গ্রুপ।

আরো পড়ুন: আদালতের নির্দেশে ১৭ মাস পর তোলা হলো ইমতিয়াজের লাশ

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) বিকালে উপজেলার চৌমুহনী হোয়াইট হাউজে আম্বার গ্রুপের চেয়ারম্যান ও বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল এর পক্ষ থেকে এই কম্বল বিতরণ করা হয়। হোয়াইট হাউজে স্থানীয় ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষের হাতে হাতে কম্বল তুলে দেওয়ার পর উপজেলার প্রতিটি ইউনিয়ন ও চৌমুহনী পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে পরিবহণ যোগে পৌঁছে দেওয়া হয় কম্বল।

আরো পড়ুন: থানার পাশেই সুপার মার্কেট, ১২০ ভরি স্বর্ণ চুরি করে চোরের দল

কম্বল বিতরণ অনুষ্ঠানে চৌমুহনী ব্যবসায়ী সমিতির সভাপতি ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমান দিপু, বেগমগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মমিন উল্যাহ মিয়া, সাবেক ছাত্রনেতা আরিফ রায়হান রবিন, কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সুমন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক দাউদ-উর রহমান ফারহানসহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: তারেক রহমানের সংবর্ধনায় যাওয়ার পথে আহত বিএনপি নেতা জামালের মৃত্যু

আম্বার গ্রুপের পক্ষ থেকে সাবেক ছাত্রনেতা আরিফ রায়হান রবিন বলেন, সাবেক এমপি মরহুম এম.এ হাসেম সাহেব জীবিত থাকাকালীন সময় থেকে আম্বার গ্রুপের পক্ষ থেকে বেগমগঞ্জের মানুষের যেকোন দুর্যোগে তাদের পাশে দাঁড়ানো হয়েছে। বর্তমানে নোয়াখালী অঞ্চলে কনকনে শীত পড়ছে। এতে ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে। এই দুর্ভোগ লাগবে আম্বার গ্রুপের পক্ষ থেকে ১০ হাজার ৫০০ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

নোয়াখালীতে শীতার্ত ১০ সহস্রাধিক মানুষ পেল আম্বার গ্রুপের কম্বল

আপডেট সময় : ০৮:৪০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬