ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
উসকানি ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার হেযবুত তওহীদের প্রতিবাদ, প্রশাসনের পদক্ষেপ দাবি ভাঙ্গা ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দ্রুত তদন্ত ও বদলির দাবি রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা প্রাইেভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবা হাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী গভীর রাতে চাচীর ঘরে ভাতিজা, পুরুষাঙ্গ কেটে উধাও চাচী নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ থানার সামনে সড়ক দূর্ঘটনায় কৃষকের মৃত্যু

জাপা নেতা বাহাউদ্দিন করোনায় মারা গেলেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০ ৬৩৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক:

মহামারি আকার ধারণ করা নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক বাহাউদ্দিন বাবুল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার জাপা চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায়ও তার করোনা পজিটিভের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাহাউদ্দিন বাবুলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাপা চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)।

শোক বার্তায় তিনি বলেন, বাবুল ছিলেন পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের পরীক্ষিত নেতা। তার মৃত্যুতে জাতীয় পার্টি একজন একনিষ্ঠ ও ত্যাগী নেতাকে হারালো। দল তার অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। জাপা মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. মসিউর রহমান রাঙ্গাও বাহাউদ্দিন বাবুলের মৃত্যুর শোক প্রকাশ করেছেন।

বাদ আসর উত্তরার মালেকাবানু মসজিদে নামাজে জানাজা শেষে মসজিদসংলগ্ন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

জাপা নেতা বাহাউদ্দিন করোনায় মারা গেলেন

আপডেট সময় : ০৪:৪৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০