ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন নোয়াখালী জেলা পরিষদের নতুন প্রশাসক মো. হারুনুর রশিদ আজাদ জ্বালানি তেল নিয়ে ডিসিদের দেওয়া হলো যে ৯ নির্দেশনা দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

কোম্পানীগঞ্জে ছাত্রলীগ কর্মী হত্যা মামলার আসামি গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০ ৫৪৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি::

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ‘কিশোর গ্যাং’ এর হামলায় ছাত্রলীগ কর্মী আবু জাহেদ (১৮) হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আবদুর রহীম (২৮), উপজেলার রামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আসলাম মাঝি বাড়ির বাবুল মিয়ার ছেলে। সে এ হত্যা মামলার ৩নং এজহার নামীয় আসামি।

সোমবার (১৫ জুন) দুপুর ১টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ছেটধলী এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন তাকে গ্রেফতার করে।

এ নিয়ে এ হত্যা মামলায় এখন পর্যন্ত ৭জনকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে পুলিশ। কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো.রবিউল হক এ তথ্য নিশ্চিত করেন । তিনি আরও বলেন, এ ঘটনায় নিহতের পরিবার ১৫জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছিল। পুলিশ অপর আসামিদের গ্রেফতারে জোর চেষ্টা চালাচ্ছে।

উল্লেখ্য, এর আগে গত মাসের (৮ মে) বৃহস্পতিবার রাতে উপজেলার রামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে পূর্ব বিরোধের জের ধরে কিশোর গ্যাংয়ের ১০-১৫ জন সদস্য এ হত্যার ঘটনা ঘটায়। নিহত জাহেদ রামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাত্রলীগের সদস্য ছিল। তখন এ ঘটনায় তাৎক্ষণিক পুলিশ ছয় জনকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

কোম্পানীগঞ্জে ছাত্রলীগ কর্মী হত্যা মামলার আসামি গ্রেফতার

আপডেট সময় : ০৫:১৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০