ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

পূর্ব শত্রুতার জেরধরে কবিরহাটে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর: গুরত্বর আহত-৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১২:৫১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০ ১০১১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি::

নোয়াখালী কবিরহাট উপজেলার ১নং নরোত্তমপুর ইউনিয়েনের ফরাজী বাজারে পূর্ব শত্রুতার জেরধরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এসময় হামলাকারীদের দেশীয় অস্ত্র-সস্ত্রের আঘাতে গুরত্বর আহত হয়েছে ৪জন। আহতরা নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এঘটনায় গুরত্বর আহত মিয়া ফরাজীর স্ত্রী বিবি হাজেরা বাদী হয়ে কবিরহাট থানায় একটি মামলা দায়ের করেছেন। যাহার নং ০৪ তাং- ১১.০৭.২০২০ ইং।

মামলার এজহার সূত্রে জানা যায়, গত ১০ জুলাই (শুক্রবার) বেলা ১১টার দিকে মনিনগর সাকিনস্থ, ফরাজী বাজারস্থ আহত দুলাল মিয়ার মুদি দোকান ও মামলার সাক্ষী মাসুদ আলমের ফল দোকানের ভিতর ও বাহিরে রাস্তার উপর ঘটনাটি ঘটে। এর আগে গত ৫ জুলাই অভিযুক্তরা আরও অজ্ঞাত ৪/৫ ভাড়াটে সন্ত্রাসী নিয়ে এসে দুলালের দোকানের সামনে দাড়িয়ে দুলালকে খারাপ ভাষায় গালমন্দ করতে থাকে। এতে দুলাল প্রতিবাদ করলে দুলালকে প্রাণে মারার হুমকি দিয়ে বলে, যে ফরাজী বাজারে ব্যবসা করতে হলে তাদের কথা শুনতে এবং মানতে হবে। এসব বলে তারা চলে যায়।

পরে ঘটনাটি স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদেরকে জানালে এতে ক্ষিপ্ত হয়ে পুনরায় ১০ জুলাই অভিযুক্ত আসামীরা অজ্ঞাত ২০/২২ জন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে এসে উক্ত ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর চালান। এসময় তাদেরকে বাধা দিলে হামলাকারীদের দেশীয় অস্ত্র-সস্ত্রের আঘাতে হাবিব উল্যা প্র: মিয়া ফরাজী, বোরহান উদ্দিন প্র: বাহার ফরাজী, সহিদ উল্যা ফরাজী ও অলিউল্যা ফরাজী গুরত্বর জখম হয়। যাহা হাসপাতালে নেয়ার পর একেক জনের জখমস্থলে ৫,৭ ও ৯ টি করে সেলাই করতে হয়েছে।

অভিযুক্তরা হলেন, মো: সোহাগ (৩২) মো: জুয়েল (৩০) হকসাব (৪০), বেল্লাল হোসেন (৩২) মো: সবুজ (৩৫) মো: বাবলু (৩০) মো: সাইফুল ইসলাম (২৭) ও মো: লিমন (২২)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কবিরহাট থানার অফিসার ইনচার্জ মির্জা মোহাম্মদ হাসান মুঠোফোনে জানান, ঘটনাটি মূলত সরকারী খাস জায়গা নিয়ে। এ জায়গা নিয়ে এর আগেও সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম কিছুটা সমাধান করে ছিল। পুনরায় একই জায়গা নিয়ে এঘটনা ঘটেছে। তিনি আরো জানান, ঘটনার বিষয়ে বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া পারভীনকে তিনি অবগত করেছেন। উক্ত হামলা ও ভাংচুর এর ঘটনায় আহত মিয়া ফরাজীর স্ত্রী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

পূর্ব শত্রুতার জেরধরে কবিরহাটে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর: গুরত্বর আহত-৪

আপডেট সময় : ১২:১২:৫১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০