ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

বঙ্গভবনেই রাষ্ট্রপতির ঈদের নামাজ আদায়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২০ ১৩০৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেস্ক রিপোর্ট:

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ বঙ্গভবনের দরবার হলে তাঁর পরিবারের সদস্যবৃন্দ এবং কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তাসহ ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।

কোভিড-১৯ (করোনা ভাইরাস) মহামারীর প্রাদুর্ভাবের কারণে চলমান বিশ্বব্যাপী সঙ্কটের প্রেক্ষাপটে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সচরাচর যে ঈদের নামাজ হয়ে থাকে এর আগে তা বাতিল করা হয়।

রাষ্ট্রপতি বঙ্গভবনের দরবার হলে তাঁর পরিবারের সদস্যবৃন্দ এবং কিছু গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, সকাল সাড়ে ৮টায় এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়। বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা সাইফুল কবির জামাত পরিচালনা করেন।

নামাজ শেষে বাংলাদেশের শান্তি, অগ্রগতি এবং দেশের জনগণের পাশাপাশি মুসলিম উম্মাহর কল্যাণে মহান রাব্বুল আলামিনের রহমত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

যারা মারাত্মক কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং সেই সঙ্গে দেশ ও বিশ্ব জুড়ে করোনা রোগীদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের বিদেহী আত্মার, ১৯৭৫ সালের ১৫ আগস্টের ভয়াল রাতে অন্যান্য শহীদদের এবং যারা দেশের স্বার্থে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে জীবন উৎসর্গ করেছেন বিশেষত একাত্তরের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাঁদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে দোয়া করা হয়।

নামাজ শেষে রাষ্ট্রপতি হামিদ তার পরিবারের সদস্যদের সঙ্গে বঙ্গভবনে সময় কাটান। তবে, এবারে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিদেশি কূটনীতিক বা অতিথিদের উপস্থিতিতে বিভিন্ন সুস্বাদু খাবার পরিবেশন বা আনুষ্ঠানিক শুভেচ্ছা বিনিময়ের কোন আয়োজন ছিল না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

বঙ্গভবনেই রাষ্ট্রপতির ঈদের নামাজ আদায়

আপডেট সময় : ০৭:০৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২০