ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
উসকানি ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার হেযবুত তওহীদের প্রতিবাদ, প্রশাসনের পদক্ষেপ দাবি ভাঙ্গা ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দ্রুত তদন্ত ও বদলির দাবি রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা প্রাইেভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবা হাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী গভীর রাতে চাচীর ঘরে ভাতিজা, পুরুষাঙ্গ কেটে উধাও চাচী নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ থানার সামনে সড়ক দূর্ঘটনায় কৃষকের মৃত্যু

বেগমগঞ্জে গোসল নিয়ে দ্বন্ধে যুবককে হত্যা, আটক ৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২০:১৫ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০ ১৬৭১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি::

নোয়াখালীর বেগমগঞ্জে পুকুরে গোসল নিয়ে দ্বন্ধের জেরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ৮নং ওয়ার্ডের মিয়ার পোলের দক্ষিণে আসলাম হাজী বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত মো.হৃদয় (২৩), চৌমুহনী পৌরসভার ৮নং ওয়ার্ডের আসলাম হাজী বাড়ির আব্দুর রহীম’র ছেলে। সে ঢাকায় একটি কসমেটিক্স দোকানে চাকরি করত।

নিহতের চাচা মাসুদ জানান, পুকুরে গোসল নিয়ে দ্বন্ধের জের ধরে নিয়াজ উদ্দিন ব্যাপারী বাড়ির সামনে ওই বাড়ির মৃত ছেরাজল হক’র ছেলে সোহাগসহ ৭-৮ যুবক নিহত হৃদয়কে পেটের মধ্যে ছুরিকাঘাত করে গুরুত্বর আহত করে।

বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশীদ চৌধুরী জানান, পাশ্ববর্তী একটি বাড়ির পুকুরে জুমার নামাজের আগে নিহত হৃদয় গোসল করতে যায়। ওই সময় একই এলাকার সোহাগ তাকে পুকুরে গোসল করতে বাধা দিলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

পরে দুপুর ২টার দিকে সোহাগসহ ৭-৮জন যুবক হৃদয়কে ছুরিকাঘাতে গুরুত্বর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ ৫ আসামিকে আটক করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

বেগমগঞ্জে গোসল নিয়ে দ্বন্ধে যুবককে হত্যা, আটক ৫

আপডেট সময় : ০১:২০:১৫ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০