ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

সোনাইমুড়ীতে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০ ১৩৬৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়ন থেকে তাজ নাহার বেগম (৫৫) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় মা’কে হত্যার অভিযোগ এনে তার বাবাকে আসামী করে একটি মামলা দায়ের করেছে নিহতের ছেলে।

মঙ্গলবার সকালে দেওটি গ্রাম থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত তাজ নাহার ওই গ্রামের পি.ডি.বি. এর অবসরপ্রাপ্ত কর্মচারী আবু তাহেরের স্ত্রী।

নিহতের ছেলে ও মামলার বাদী রুবেল হোসেন জানান কিছুদিন পূর্বে তারা একটি জমি কেনে। এ নিয়ে তার বাবা আবু তাহের তার মা তাজনেহার বেগম ও তাকে বিভিন্ন প্রকার হুমকি দিয়েছিলেন। গত তিন দিন আগে তাজনেহার বেগমের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে আবু তাহের তাকে হত্যার হুমকি দেন। সোমবার রাতে খাবার খেয়ে পরিবারের লোকজন সবাই ঘুমিয়ে পড়ে। গভীর রাতে কোনো এক সময়ে আবু তাহের ঘুমের মধ্যে তাজনেহার বেগমকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যা করে ঘরের দরজা খোলা রেখে পালিয়ে যায়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন জানান, খবর পেয়ে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তাজ নাহার নিহতের পর থেকে তার স্বামী আবু তাহের পলাতক রয়েছে। সন্দেহ করা হচ্ছে স্বামী আবু তাহের তার স্ত্রীকে গলা কেটে হত্যা করে পালিয়ে গেছে।
তিরি আরও বলেন, ঘটনায় নিহতের ছেলে রুবেল বাদী হয়ে তার পিতা আবু তাহেরকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

সোনাইমুড়ীতে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার

আপডেট সময় : ০৫:৫৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০