ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
পরমাণু শক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদন পর্বে পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ মাদরাসা ছাত্রীর আত্মহত্যা লুকাতে বজ্রপাতের গুজব ছড়ালো পরিবার বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত ৮ ভ্রাম্যমান আদালতে দুই ভাটাকে ৪ লাখ টাকা জরিমানা মাইক বাজিয়ে আ.লীগ ও শেখ হাসিনার নামে স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক নদীর ঘাটে লুকানো ২৭’শ লিটার ডিজেল জব্দ, গ্রেফতার-১ মানবাধিকার নিশ্চিতে ইসলামই একমাত্র সমাধান: এমাম হোসাইন মোহাম্মদ সেলিম চাঁদপুরে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত সৌদি ফেরত নোয়াখালীর ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক নোয়াখালী রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশনের সভাপতি আপেল, সম্পাদক নাসির

নোয়াখালীতে ২টি বিদ্যালয়কে অর্থদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৬:২২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০ ২৪০১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালু রাখায় নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় দু’টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের আবাসিক থেকে বাড়ীতে পাঠিয়ে দিয়েছেন।

বুধবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট টিনা পাল।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশ অমান্য করে ক্লাস ও পরীক্ষা কার্যক্রম চালানোর অপরাধে সোনাইমুড়ী রেসিডেন্সিয়াল মডেল স্কুলকে ২০হাজার টাকা অর্থদণ্ড। একই অপরাধে কামরুজ্জামান স্কুল এ্যান্ড কলেজকে ৫০হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। একই সাথে দু’টি বিদ্যালয়ের আবাসিক হলে থাকা শিক্ষার্থীদের বাড়ীতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা টিনা পাল জানান, করোনা ভাইরাসের কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারিভাবে বন্ধ ঘোষণা করা হয়। কিন্তু দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো নিষেধাজ্ঞা অমান্য করে তাদের একাডেমিক কার্যক্রম পরিচালনা করায় তাদের এ জরিমানা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

নোয়াখালীতে ২টি বিদ্যালয়কে অর্থদণ্ড

আপডেট সময় : ০৫:৩৬:২২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০