ঢাকা ০২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ থানার সামনে সড়ক দূর্ঘটনায় কৃষকের মৃত্যু দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর আরেক ব্যবসায়ীকে গুলি করে হত্যা বাস-পিকআপের সংঘর্ষ : ফল ব্যবসায়ীর মৃত্যু, আহত ২ ১৮ জেলায় আরও জটিল বন্যা পরিস্থিতি, সতর্কতা জারি হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল ফিফা সভাপতি-রেফারির বিরুদ্ধে মামলা চেয়ে থানায় তরুণ, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি বেগমগঞ্জে প্রকাশ্যে মাদক সেবন, যুবকের ২০ দিনের কারাদণ্ড

চাটখিলে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৭:২১ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০ ৩১৩৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিল উপজেলায় ব্যাটারি চালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ফজলুল হক (৫০) নামের এক চালক নিহত হয়েছেন। তিনি তিন ছেলের জনক।
শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে চাটখিল বাজারস্থ ডাক বাংল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ফজলুল হক কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ইলিয়াস মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চাটখিল উপজেলার মোহম্মদপুর গ্রামের তোরাব আলী পাটোয়ারী বাড়ীতে বিয়ে করার সুবাদে চাটখিল বাজারে একটি বাসায় স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া থাকতো ফজুলল হক। অটোরিকশা চালিয়ে স্ত্রী ও তিন ছেলের খাবার যোগাতেন তিনি। প্রতিদিনের ন্যায় রিকশা চালানো শেষে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বাসার পাশ্ববর্তী একটি ঘরে অটোরিকশাটি চার্জে লাগানোর জন্য যান তিনি। দীর্ঘক্ষণ হয়ে গেলেও তাকে ফিরে আসতে না দেখে পরিবারের লোকজন ওই ঘরটিতে গিয়ে বিদ্যুতের লাইন জড়ানো অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখেন।
চাটখিল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো দুলাল মিয়া বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তার ব্যবহৃত ব্যাটারি চালিত অটোরিকশাটি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই নিহত হন চালক ফজলুল হক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চাটখিলে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

আপডেট সময় : ১২:১৭:২১ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০