ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

নোয়াখালীতে নকল ওষুধ জব্দ, চিকিৎসকের দণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০ ১০১৫৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থ্যা এনএসআই এর দেওয়া তথ্যের ভিত্তিতে নোয়াখালী পৌরসভার আইয়ুবপুরে অভিযান চালিয়ে কিডনীর নকল ওষুধ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় জড়িত থাকায় ডা. সালাহ উদ্দিন মাহমুদ নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরবর্তীতে জব্দকৃত ওষুধগুলো ধ্বংস ও আটককৃত ব্যক্তিকে কারাদণ্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে আটককৃত ডা. সালাহ উদ্দিন মাহমুদকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার। দণ্ডপ্রাপ্ত সালাহ উদ্দিন মাহমুদ উপজেলার দাদপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, এনএসআই এর দেওয়া তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার এর নেতৃত্বে পৌরসভার ৮নং ওয়ার্ড আইয়ুবপুর গ্রামের S.C.I Pvt. Limited নামের একটি ভূয়া ওষুধ তৈরির কারখানায় অভিযান চালানো হয়। এসময় ওই কোম্পানীর লগো সম্বলিত প্যাকেট ব্যবহার করা কিডনী রোগের নকল ওষুধসহ বিভিন্ন রোগের অন্তত ১৫-২০লাখ টাকার ওষুধ জব্দ করা হয়।

উক্ত ওষুধগুলোতে কর্তৃপক্ষের কোন প্রকার অনুমোদন ছাড়া, অস্বাস্থ্যকর পরিবেশ, বিপদজনক ভাবে তৈরি ও বাজার জাত করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক ডা. সালাহ উদ্দিন মাহমুদকে আটক করা হয়। রাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত সালাহ উদ্দিনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান ও একই সাথে জেলা ড্রাগ সুপার কার্যালয়ের সহকারি পরিচালকের উপস্থিতিতে জব্দকৃত ওষুধগুলো ধ্বংস করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

নোয়াখালীতে নকল ওষুধ জব্দ, চিকিৎসকের দণ্ড

আপডেট সময় : ০৯:৩৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০