ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
উসকানি ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার হেযবুত তওহীদের প্রতিবাদ, প্রশাসনের পদক্ষেপ দাবি ভাঙ্গা ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দ্রুত তদন্ত ও বদলির দাবি রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা প্রাইেভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবা হাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী গভীর রাতে চাচীর ঘরে ভাতিজা, পুরুষাঙ্গ কেটে উধাও চাচী নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ থানার সামনে সড়ক দূর্ঘটনায় কৃষকের মৃত্যু

বেগমগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টা, শিক্ষক গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০ ৩৪৩৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে এক শিশুকে (৯) ধর্ষণের চেষ্টার অভিযোগে আব্দুল কুদ্দুস (২৪) নামের এক মোক্তবের শিক্ষককে (হুজুর) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃত আব্দুল কুদ্দুসকে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে ও নির্যাতিতা শিশুর জবানবন্দী রেকর্ড শেষে ডাক্তারি পরিক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত আব্দুল কুদ্দুস কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার চৌদ্দদোনা পশ্চিম সাহপুর এলাকার কাজী সামছুল আলমের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, নরোত্তমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ওই শিশুকে সকালে মোক্তবে আরবি পড়াতেন আব্দুল কুদ্দুস। মোক্তবের পাশের একটি কক্ষে থাকতেন শিক্ষক কুদ্দুস। বুধবার বিকাল ৩টার দিকে হুজুরের কক্ষের পাশ দিয়ে যাওয়ার সময় ওই শিশুকে (৯) ডেকে পানি নিয়ে যেতে বলেন আব্দুল কুদ্দুস। এর কিছুক্ষণ পর শিশুটি পানি নিয়ে তার কক্ষে গেলে আব্দুল কুদ্দুস কক্ষের দরজা লাগিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার ও আব্দুল কুদ্দুসকে আটক করে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে স্থানীয় লোকজন মোক্তবের হুজুর আব্দুল কুদ্দুসকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামীকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

বেগমগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টা, শিক্ষক গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:২৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০