ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
পরমাণু শক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদন পর্বে পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ মাদরাসা ছাত্রীর আত্মহত্যা লুকাতে বজ্রপাতের গুজব ছড়ালো পরিবার বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত ৮ ভ্রাম্যমান আদালতে দুই ভাটাকে ৪ লাখ টাকা জরিমানা মাইক বাজিয়ে আ.লীগ ও শেখ হাসিনার নামে স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক নদীর ঘাটে লুকানো ২৭’শ লিটার ডিজেল জব্দ, গ্রেফতার-১ মানবাধিকার নিশ্চিতে ইসলামই একমাত্র সমাধান: এমাম হোসাইন মোহাম্মদ সেলিম চাঁদপুরে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত সৌদি ফেরত নোয়াখালীর ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক নোয়াখালী রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশনের সভাপতি আপেল, সম্পাদক নাসির

৯৯৯ এ কল দিয়ে বেগমগঞ্জে গৃহবধূর রক্ষা, গ্রেপ্তার-৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২১:২২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০ ২৫৬১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াাখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুরে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় এক প্রবাসীর স্ত্রীর বাড়ীতে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় সাদ্দাম বাহিনীর তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগের কয়েক ঘন্টার মধ্যে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তারকৃত সবাই ওই মামলায় এজাহারভুক্ত আসামী।

শুক্রবার গভীর রাতে গোপালপুর ইউনিয়নের কোটরা মহব্বতপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, ফরহাদ হোসেন (২২), ডিজে পারভেজ (২৪) ও নেছার উদ্দিন দুখু (২৭)।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনায় শুক্রবার ওই প্রবাসীর স্ত্রী বাদী হয়ে ৬জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো একাধিক ব্যক্তিকে আসামী করে একটি মামলা দায়ের করেন। এরপর অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অপর আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, গোপালপুর ইউনিয়নের চাঁনকাশিমপুর গ্রামের কুয়েত প্রবাসীর স্ত্রী (২১) শাশুড়ি, ৮ ও ৫ বছরের দুটি শিশু সন্তান নিয়ে স্বামীর বাড়িতে বসবাস করেন। একই গ্রামের সাইদুল হকের ছেলে স্থানীয় সাদ্দাম বাহিনীর প্রধান সাদ্দাম তার সহযোগীদের নিয়ে দীর্ঘদিন থেকে তাকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। এতে তিনি রাজি হননি। এতে বৃহস্পতিবার রাতে সাদ্দাম ও তার লোকজন প্রবাসীর বসত দালানের ছাদের ওপর ইয়াবা সেবন করে রাত ১২টার দিকে বসতঘরের দরজার কড়া নাড়ে। দরজা না খোলায় সাদ্দাম ও তার লোকজন প্রবাসীর দালানের দরজা ও জানালায় ভাঙচুর করে। কোন উপায় না পেয়ে ওই গৃহবধূ পুলিশের ৯৯৯ নাম্বারে কল দিয়ে পুলিশকে ঘটনা জানান। খবর পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশ রাত ১টার দিকে ওই নারীর বাড়িতে পৌঁছলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

৯৯৯ এ কল দিয়ে বেগমগঞ্জে গৃহবধূর রক্ষা, গ্রেপ্তার-৩

আপডেট সময় : ০৯:২১:২২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০