ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

কোম্পানীগঞ্জে ব্যবসায়ীকে অপহরণ করার অভিযোগে আটক-৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৪:২০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০ ৩৫১৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারের দীঘি মার্কেটের এক ক্ষুদ্র সুতা ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ চার অপহরণকারীকে আটক করেছে পুলিশ।

রোববার (১১ অক্টোবর) দুপুরে আটককৃত আসামিদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- বসুরহাট পৌসভার ৮নং ওয়ার্ডের অজি বাড়ির মৃত নাছের আহাম্মদের ছেলে মো.কামাল উদ্দিন (৩৫), গিয়াস উদ্দিন’র ছেলে মো.আজিজুল হক ইমন (২০), আবদুস সোবহান’র ছেলে আবদুল্লাহ আল মাহমুদ (২৪), বেলাল হোসেন’র ছেলে তরিকুল ইসলাম পিয়াস (২০)।

এর আগে, গতকাল শনিবার দুপুর ২টার দিকে উপজেলার বসুরহাট বাজারের দীঘি মার্কেটের ভাই ভাই সুতা ষ্টোরের মালিক মো.নজরুল ইসলাম সুজন (৪৫) কে তার দোকানের সামনে থেকে অপহরণ করা হয়

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আরিফুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, লেনদেন সংক্রান্ত বিরোধের জের ধরে অপহরণকারীরা বেআইনী ভাবে দেশীয় অস্ত্রসস্ত্রসহ জনতাবদ্ধ হয়ে ১০-১২ জনের একটি সংঘবদ্ধদল ওই ব্যবসায়ীকে জোর করে অপহরণ করে একটি বাড়িতে আটক করে বেধড়ক মারধর করে।

পরে পুলিশ মৌখিক ভাবে অভিযোগ পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনার ৬ ঘন্টা পর শনিবার রাত ৭টার দিকে চার অপহরণকারীকে আটক করে এবং অপহৃত ব্যবসায়ীকে বসুহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের হামিদ আলী অজি বাড়ি থেকে উদ্ধার করে।

ওসি মো.আরিফুর রহমান আরও জানান, অপহরণের ঘটনায় অপহৃত ব্যবসায়ীর স্ত্রী কোম্পানীগঞ্জ থানায় ৭জনসহ অজ্ঞাত আরো কয়েক জনকে আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন। পুলিশ পলাতাক অপর আসামিদের গ্রেফতারে জোর তৎপরতা চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

কোম্পানীগঞ্জে ব্যবসায়ীকে অপহরণ করার অভিযোগে আটক-৪

আপডেট সময় : ০৫:১৪:২০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০