ঢাকা ০৪:০২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
উসকানি ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার হেযবুত তওহীদের প্রতিবাদ, প্রশাসনের পদক্ষেপ দাবি ভাঙ্গা ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দ্রুত তদন্ত ও বদলির দাবি রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা প্রাইেভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবা হাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী গভীর রাতে চাচীর ঘরে ভাতিজা, পুরুষাঙ্গ কেটে উধাও চাচী নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ থানার সামনে সড়ক দূর্ঘটনায় কৃষকের মৃত্যু

সেনবাগে পুলিশের অভিযানে গ্রেপ্তার-১০, ইয়াবা উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৮:৩২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০ ৩২৬১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে ৯জুয়াড়ী ও এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ২৫পিস ইয়াবা, নগদ টাকা ও জুয়া খেলার সামগ্রী জব্দ করা হয়।

সোমবার দুপুরে তাদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, কেশারপাড় গ্রামের আব্দুল গফুরের ছেলে মাদক কারবারি আলী আজগর, একই এলাকার জুয়াড়ী সুমন, সাইফুল, সোহাগ, আব্দুল মান্নান, মোস্তফা, আব্দুল মুমিন, আব্দুল কাদের কিরন, আব্দুর রহিম ও ইসমাঈল হোসেন সুজন।

পুলিশ জানায়, সোমবার সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কেশারপাড় ইউনিয়নের ক্লাবঘর এলাকার সুমনের দোকানের সামনে অভিযান চালানো হয়। এসময় জুয়া খেলা অবস্থায় ৯জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ তিনশত পঞ্চাশ টাকা, এক বান্ডিল তাস জব্দ করা হয়। এরআগে রবিবার দিবাগত রাত ১২টার দিকে একইস্থান সুমনের চা দোকানের সামনে থেকে ২৫পিস ইয়াবাসহ মাদক কারবারি আলী আজগরকে গ্রেপ্তার করা হয়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী আলী আজগরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং প্রকাশ্য জুয়া আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

সেনবাগে পুলিশের অভিযানে গ্রেপ্তার-১০, ইয়াবা উদ্ধার

আপডেট সময় : ০৭:২৮:৩২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০