ঢাকা ১১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
পরমাণু শক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদন পর্বে পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ মাদরাসা ছাত্রীর আত্মহত্যা লুকাতে বজ্রপাতের গুজব ছড়ালো পরিবার বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত ৮ ভ্রাম্যমান আদালতে দুই ভাটাকে ৪ লাখ টাকা জরিমানা মাইক বাজিয়ে আ.লীগ ও শেখ হাসিনার নামে স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক নদীর ঘাটে লুকানো ২৭’শ লিটার ডিজেল জব্দ, গ্রেফতার-১ মানবাধিকার নিশ্চিতে ইসলামই একমাত্র সমাধান: এমাম হোসাইন মোহাম্মদ সেলিম চাঁদপুরে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত সৌদি ফেরত নোয়াখালীর ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক নোয়াখালী রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশনের সভাপতি আপেল, সম্পাদক নাসির

হাতিয়ায় বাল্যবিয়ে বন্ধ, বরের কারাদণ্ড, কাজীর অর্থদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫২:১৯ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০ ৪৮৯৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার তমরুদ্দি ইউনিয়নে অভিযান চালিয়ে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করেছে ইউএনও। এসময় বরকে কারাদণ্ড ও বিয়ের কাজীকে অর্থদণ্ড করা হয়েছে।

মঙ্গলবার বিকালে জোড়খালী গ্রামে এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জোড়খালী গ্রামের বাসিন্দা ও স্থানীয় একটি বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীর বিয়ে একই এলাকার নিজাম উদ্দিন (২২) এর সাথে ঠিক করা হয়। পারিবারিক ভাবে মঙ্গলবার বিয়ের সকল আয়োজন করা হয়। অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বাল্যবিয়ে দিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন এর নেতৃত্বে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় বর নিজাম উদ্দিনকে ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড ও বিয়ে পড়াতে আসা কাজী মো. আনোয়ার হোসেনকে ৩০হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, কাজীকে অর্থদণ্ডের পাশাপাশি অবৈধভাবে সহকারী কাজী নিয়োগ দেওয়ার অপরাধে তার নিবন্ধন বাতিলের জন্য কর্তৃপক্ষ বরাবর লিখিত দেওয়া হবে। দণ্ডপ্রাপ্তকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

হাতিয়ায় বাল্যবিয়ে বন্ধ, বরের কারাদণ্ড, কাজীর অর্থদণ্ড

আপডেট সময় : ০১:৫২:১৯ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০