ঢাকা ১০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

নোয়াখালীতে দু গ্রুপের সংঘর্ষে আহত আ’লীগ নেতার মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪১:১৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০ ৫৭৮৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত আওয়ামী লীগ নেতা আব্দুল হক প্রকাশ হক সাব (৪৮) চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন। এ ঘটনায় ঢাকায় আব্দুর রহমান নামের আরও একজন চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার সকাল ১০টার দিকে ঢাকার পপুলার হাসপাতালে তিনি মারা যান। নিহত আব্দুল হক এওজবালিয়া ৮নং ওয়ার্ডের মৃত মমিন উল্যার ছেলে। তিনি ওই ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন বলে নিশ্চিত করেছেন ইউপি সদস্য আব্দুল মান্নান।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন আহত আব্দুল হক প্রকাশ হক সাবের মৃত্যু বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, এওজবালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান এবং পাশ্ববর্তী কালাদরাপ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বাবুল প্রকাশ বাবুল ডাক্তারের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে করমুল্যা বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষকারীরা বাজারের ৫-৬টি দোকান ভাঙচুর করে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২২জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১১জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের মধ্যে মান্নান মেম্বারের সমর্থক আব্দুর রহমান ও আব্দুল হক প্রকাশ হক সাবের অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

নোয়াখালীতে দু গ্রুপের সংঘর্ষে আহত আ’লীগ নেতার মৃত্যু

আপডেট সময় : ০৩:৪১:১৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০