ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
উসকানি ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার হেযবুত তওহীদের প্রতিবাদ, প্রশাসনের পদক্ষেপ দাবি ভাঙ্গা ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দ্রুত তদন্ত ও বদলির দাবি রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা প্রাইেভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবা হাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী গভীর রাতে চাচীর ঘরে ভাতিজা, পুরুষাঙ্গ কেটে উধাও চাচী নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ থানার সামনে সড়ক দূর্ঘটনায় কৃষকের মৃত্যু

আজকের যুব সমাবেশ আগামী বাংলাদেশের উজ্জ্বল প্রতিচ্ছবি – এমপি একরাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৯:১৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০ ১২৩৫৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি :

বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে এমপি একরামুল করিম চৌধুরী বলেছেন, আজকের এই যুব সমাবেশ হলো আগামী দিনের উজ্জ্বল প্রতিচ্ছবি। বাংলাদেশের লাল সবুজ মানচিত্রের একটি অংশ হলো যুবলীগ।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত যুব সমাবেশে জেলা যুবলীগের আহবায়ক ইমন ভট্টের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী একথা বলেন।

এমপি একরাম যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমি আওয়ামী লীগের, শেখ হাসিনার একজন কর্মী হিসেবে আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও যুবলীগ ছাত্রলীগের কর্মীদের সহযোগিতায় কাজ করে যাবো।

একরামুল করিম চৌধুরী আরো বলেন, দীর্ঘ ১২ বছর আমি নোয়াখালীর উন্নয়ন ও গণমানুষের সেবায় কাজ করে যাচ্ছি। সকলের সহযোগিতায় চলমান উন্নয়ন কাজগুলো দ্রুত শেষ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। নোয়াখালীতে একটি ইকনোমিক জোন ঘোষণা করা হয়েছে, আরো একটি প্রস্তাবনায় আছে, বিমানবন্দরের বিষয়ও নোয়াখালীর মানুষ সুখবর পাবে। ভালো কাজ করতে গেলে নানা সমালোচনার মধ্যে থাকতে হয়। আমি জেলার উন্নয়ন অনেক কিছু সহ্য করছি। আমাদের উন্নয়নই হবে সমালোচনার মোক্ষম জবাব।

জেলা যুবলীগের উদ্যোগে আয়োজিত যুব সমাবেশে জেলার সকল উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীদের অংশগ্রহণে প্রায় অর্ধলক্ষ যুবকের সমাবেশ ঘটে। এরআগে, দুপুর থেকে জেলার বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জেলা শহর মাইজদীর টাউন হল মোড়ে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত হয়।

কেক কেটে, মিছিল সমাবেশ ও নেতাকর্মীদের শোডাউনের মধ্য দিয়ে নানা আয়োজনে নোয়াখালীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

সমাবেশে জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক একরামুল হক বিপ্লব, আমিনুল হক মুন্না ও মাসুদুর রহমান শিপনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনম সেলিম, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, আতাউর রহমান মানিক ভূঁইয়া, শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, প্রস্তাবিত কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আতাহার ইসরাক সাবাব চৌধুরী, জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আরমান, সাধারণ সম্পাদক আবুল হাসনাত আদনান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

আজকের যুব সমাবেশ আগামী বাংলাদেশের উজ্জ্বল প্রতিচ্ছবি – এমপি একরাম

আপডেট সময় : ০৮:০৯:১৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০