ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

নোয়াখালীতে দু’জনের কারাদণ্ড, হাসপাতালকে জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫০:২৫ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০ ৫৯৩৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী জেলা শহর মাইজদীতে অভিযান চালিয়ে ‘ইসলামীয়া হসপিটাল নোয়াখালী’ নামের একটি প্রাইভেট হাসপাতালকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ওই হাসপাতালের দুইজনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার বিকালে এ অভিযান পরিচালনা করেন, জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার মো. সৌরভ ও র‌্যাব-১১ এর একটি দল। দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন, একরামুল মুমিনিন ও শিব্বির আহমেদ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রেজিস্ট্রেশন, ড্রাগ লাইসেন্স না থাকায়, জনবল সংকট, পরিচ্ছন্নতা ও অব্যবস্থাপনাসহ বিভিন্ন অভিযোগে ১০শয্যা বিশিষ্ট ইসলামীয়া হসপিটাল নোয়াখালীর মালিক পক্ষের একরামুল মুমিনিন ও শিব্বির আহমেদকে আটক করা হয়। এসময় হসপিটালটির ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখায় পুলক নন্দি নামের একজনকে ৫০হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পরে আটককৃত দুইজনের মধ্যে একরামুল মুমিনিনকে দুই মাস ও শিব্বির আহমেদকে আড়াই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালটির মালিক পক্ষের দুইজনকে কারাদণ্ড ও ফামের্সী পরিচালনাকারী একজনকে অর্থদণ্ড করা হয়েছে। একইসাথে ওই হাসপাতলকে সর্তক করে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

নোয়াখালীতে দু’জনের কারাদণ্ড, হাসপাতালকে জরিমানা

আপডেট সময় : ০৬:৫০:২৫ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০