ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

হাতিয়ায় ৪০টি গাঁজার গাছসহ আটক-১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০ ২০৩৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা ইউনিয়ন থেকে নাহিদ (৩২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৪০টি গাঁজা গাছ ও ৫৩০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার দুপুরে জাহাজমারা ১নং ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়। আটককৃত নাহিদ ওই গ্রামের জাহাঙ্গীর আলম প্রকাশ বেচুর ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জাহাজমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ হেলাল উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ জাহাজমারা ১নং ওয়ার্ড বেচুর বাড়ীতে অভিযান চালায়। এসময় তার ঘর থেকে তার ছেলে নাহিদকে ৫৩০গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরবর্তীতে নাহিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘরের পাশের একটি ক্ষেত থেকে ৪০টি গাঁজা গাছ জব্দ করা হয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত নাহিদ গাঁজা গাছের চাষ করে উপজেলার বিভিন্ন স্থানে গাঁজা বিক্রি করতো। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে বিচারিক আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

হাতিয়ায় ৪০টি গাঁজার গাছসহ আটক-১

আপডেট সময় : ০৮:২৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০