ঢাকা ০৮:০২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
উসকানি ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার হেযবুত তওহীদের প্রতিবাদ, প্রশাসনের পদক্ষেপ দাবি ভাঙ্গা ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দ্রুত তদন্ত ও বদলির দাবি রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা প্রাইেভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবা হাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী গভীর রাতে চাচীর ঘরে ভাতিজা, পুরুষাঙ্গ কেটে উধাও চাচী নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ থানার সামনে সড়ক দূর্ঘটনায় কৃষকের মৃত্যু

বিয়ের অনুষ্ঠানে বাকবিতর্ক, ১০ জনকে কুপিয়ে জখম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০ ২৩৯১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সোনাইমুড়ীতে বিয়ের অনুষ্ঠানে মেয়েদের ছবি তুলতে বাধা দেয়ায় ১০ জনকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার দুপুরে সোনাইমুড়ী থানায় একটি মামলা হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে উপজেলার হীরাপুর গ্রামের মোস্তফা চেয়ারম্যানের বাড়িতে এ ঘটনা ঘটে। জানাযায়, ওই গ্রামের মোস্তফা চেয়ারম্যানের বাড়ির আবুল কালামের বিয়ের অনুষ্ঠানে মেয়েদের ছবি তুলতে চায় একই বাড়ীর মোশারেফ নামে এক বখাটে যুবক। এতে বাধা দেয় আবুল কালামের ছেলে মিলন সহ অন্যান্যরা।

বর পক্ষ কনে নিয়ে চলে যাওয়ার পর রাতে এ নিয়ে মোশারেফের সাথে কথাকাটি হয়। একপর্যায়ে মোশারেফ ১০/১২ জন বহিরাগত সন্ত্রাসী নিয়ে এসে কালামের ছেলে মাহফুজুর রহমান (২৬), নুর নাহার (৬০), আবুল কালাম (৪৯), কুলসুম আক্তার (১৯) সহ অন্তত ১০ জনকে কুপিয়ে জখম করে। এদের মধ্যে মাহফুজুর রহমান ও নুর নাহার কে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি কারা হয়।

পরে নুর নাহারের অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকায় প্রেরণ করা হয়। এছাড়া আবুল কালাম ও কুলসুম আক্তারকে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

বিয়ের অনুষ্ঠানে বাকবিতর্ক, ১০ জনকে কুপিয়ে জখম

আপডেট সময় : ০৮:৪৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০