ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

‘ভাসানচর’ নোয়াখালীর দশম থানা উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১ ১৬৩৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালী জেলার দ্বীপ উপজেলা হাতিয়ার আওত্তাধীন নবগঠিত ভাসানচর থানা উদ্বোধন করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। এটি জেলার দশম থানা। হাতিয়া উপজেলার চরইশ^র ইউনিয়নের ৬টি মৌজা নিয়ে এই নতুন থানা গঠিত হয়।

মঙ্গলাবার দুপুর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এ থানাটি উদ্বোধন করেন।

ভাসানচর আশ্রয়ন প্রকল্প-৩ এ বসবাসকারী মিয়ানমার হতে বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা সহ অন্যান্যদের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা নিশ্চিতের জন্য একজন পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ), দুইজন উপ-পরিদর্শক (এসআই), চার জন সহকারী উপ-পরিদর্শক (এএসআই), ১৭ জন কনস্ট্রেবল সহ মোট ২৪টি পদ নিয়ে মঙ্গলবার ১৯ জানুয়ারি থেকে ভাসানচর থানার কার্যক্রম শুরু হল।

পুলিশ সুপার (এসপি) মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। বিশেষ অতিথি ছিলেন, নোয়াখালী-৬ (হাতিয়া) আয়েশা ফেরদৌস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল উদ্দিন, আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান, বিজিবি’র মহা-পরিচালক মেজর জেনারেল মো. শফিকুল ইসলাম বিজিবিএম (বার), এনডিসি, পিএসসি এবং ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ মো. আনোয়ার হোসেন বিপিএম (বার), পিপিএম (বার). জেলা প্রশাসক মো. খোরশেদ আলম খান, ভাসানচর আশ্রয়ন প্রকল্প-৩ এর প্রকল্প পরিচালক কমোডোর আবদুল্লাহ আল মামুন চৌধুরী ও সরকারের উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

‘ভাসানচর’ নোয়াখালীর দশম থানা উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

আপডেট সময় : ০৭:৩২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১