ঢাকা ০২:১১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ পাঁচ জেলার পুলিশ সুপার পদে রদবদল, একই আদেশে আরও আট কর্মকর্তাকে পদায়ন বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, আসামির ফাঁসির দাবি মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ১ ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি বুলেট ফারুক গ্রেফতার মাদক, কিশোর গ্যাং ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেফতার জনতার ধাওয়ায় বিদেশি পিস্তল ফেলে পালাল অস্ত্রধারী নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ মাদকবিরোধী সমাবেশের জেরে ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

বেগমগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪১:৩০ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১ ২৩৮৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভায় মাজহারুল ইসলাম তুর্জয় (২২) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দূর্বৃত্তরা। পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকান্ড ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়ে। নিহত মাজহারুল ইসলাম চৌমুহনী পৌরসভা উত্তর নাজিরপুর গ্রামের মো. মানিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে সোয়া ৫টার দিকে তিন বন্ধুসহ মাজহারুল ইসলাম তুর্জয় চৌমুহনী পৌরসভার কন্ট্রেক্টর মসজিদ এলাকায় হাঁটছিল। এসময় মোটরসাইকেল যোগে ৩-৪জন অজ্ঞাত অস্ত্রধারী যুবক তাদের ধাওয়া করে। অস্ত্রধারীদের ধাওয়ায় অপর তিনজন পাশ^বর্তী একটি বাড়ীতে গিয়ে আশ্রয় নিলেও তাদের হাতে আটকা পড়ে মাজহারুল ইসলাম তুর্জয়। অস্ত্রধারীরা মাজহারুলকে ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তুর্জয়কে উদ্ধার করে প্রথমে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাস জানান, রত্তাক্ত অবস্থায় সন্ধ্যা সাড়ে ৫টার দিকে মাজহারুলকে হাসপাতালে নিয়ে আসে স্থানীয় লোকজন। তাকে প্রাথমিক চিকিৎসা ও অক্সিজেন সার্পোট দিয়ে দ্রুত নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তার পেট, পিঠ, কোমর, হাত-পা’সহ শরীরের বিভিন্ন স্থানে একাধিক ক্ষত রয়েছে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, ওই যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার শরীরের একাধিক ছুরির আঘাত রয়েছে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সিকদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় এ ঘটনা ঘটেছে। ঘটনার বিস্তারিত খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহত মাজহারুল ইসলামের বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। ওই মামলায় সে দীর্ঘদিন কারাগারে ছিল বলেও জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

বেগমগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

আপডেট সময় : ০৯:৪১:৩০ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১