ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

ফের কোম্পানীগঞ্জে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৬:১০ অপরাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১ ২৩৫১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌর এলাকায় মির্জা কাদের অনুসারী ও উপজেলা আ.লীগ কমিটির অনুসারীদের মধ্যে দু’দফায় ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে উভয় পক্ষের ৪জন আহত হয়েছে।

সোমবার (৫ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে বসুরহাট পৌসভার করালিয়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলো, উপজেলা আ.লীগ কমিটির অনুসারী সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের সভাপতি নূর রহমান রাহিম (২৭), ছাত্রলীগ নেতা করিম উদ্দিন শাকিল (২৩), রাকিব (২৭) ও মির্জা অনুসারী রাসেল (৩২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে কোম্পানীগঞ্জে কাদের মির্জা ও উপজেলা আ.লীগ কমিটি সমর্থিত আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে দ্বন্দ্ব চলছিলো। এর জের ধরে সোমবার সন্ধ্যায় মির্জা কাদেরের অনুসারী রাসেল উপজেলা আ.লীগ কমিটি অনুসারী শাকিল ও রাহীমের ওপর পৌরসভার করালিয়া এলাকার চক্ষু হাসপাতালের সামনে হামলা চালায়। এ সময় রাহিম-শাকিল প্রতিরোধ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসময় উভয় পক্ষের ৪জন আহত হয়।

উপজেলা আ.লীগ কমিটির অনুসারী কাদের মির্জার ভাগনে ফখরুল ইসলাম রাহাত অভিযোগ করেন, সংঘর্ষ শেষে মির্জা কাদের অনুসারী সশস্ত্র ক্যাডার বাহিনী পৌরসভা কার্যালয় থেকে গিয়ে হামলার শিকার ছাত্রলীগ কর্মি শাকিলের বাড়িতে ফের হামলা চালিয়ে ভাংচুর করে।

এ বিষয়ে কাদের মির্জার ফোনে যোগাযোগ করা হলে তাঁর এক অনুসারী ফোন রিসিভ করে জানান তিনি এ মুহূর্তে কথা বলতে পারবেন না। পরে কথা বলবেন বলে জানান।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, দলীয় কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটে। সংঘর্ষে মির্জা অনুসারী একজন এবং উপজেলা আ.লীগ কমিটি অনুসারী ৩জন আহত হয়েছে। উপজেলা আ.লীগ কমিটি অনুসারী তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। মির্জা কাদেরের অনুসারী রাসেলকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

ফের কোম্পানীগঞ্জে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৪

আপডেট সময় : ১০:২৬:১০ অপরাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১