ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ পাঁচ জেলার পুলিশ সুপার পদে রদবদল, একই আদেশে আরও আট কর্মকর্তাকে পদায়ন বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, আসামির ফাঁসির দাবি মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ১ ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি বুলেট ফারুক গ্রেফতার মাদক, কিশোর গ্যাং ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেফতার জনতার ধাওয়ায় বিদেশি পিস্তল ফেলে পালাল অস্ত্রধারী নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ মাদকবিরোধী সমাবেশের জেরে ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চাঁদা না পেয়ে পৌর কাউন্সিলরকে পিটিয়ে হাত ভেঙ্গে দিলেন সন্ত্রাসীরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪১:৩১ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১ ৪৭৬৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

চাঁদা না পেয়ে নোয়াখালীর চৌমুহনী পৌরসভার এক কাউন্সিলরকে পিটিয়ে হাত ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা। তিনি নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

হামলার শিকার কাউন্সিলর মো.জাহাঙ্গীর আলম (৪৫), চৌমুহনী পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর এবং বেগমগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক।

শনিবার (২৪ এপ্রিল) দুপুর ২টা ২০মিনিটের দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ৩নং ওয়ার্ডের পানি উন্নয়ন বোর্ডের সামনে এ ঘটনা ঘটে।

হামলার শিকার জাহাঙ্গীর অভিযোগ করেন , চৌমুহনী বাজারের বড় মসজিদ সংলগ্ন একটি জায়গা তিনি সরকারের থেকে বন্দোবস্ত নিয়েছেন। গত কিছু দিন আগ থেকে ওই বন্দোবস্তের জায়গায় টিনশেড ঘর নির্মাণের কাজ করেন তিনি। কাজের শুরুর প্রথম থেকে একটি সন্ত্রাসী বাহিনী তার থেকে চাঁদা দাবি করে আসছে। দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে আজ দুপুরে শিহাব উদ্দিন, নসিব, টিপু, মিঠুসহ তাদের সন্ত্রাসী বাহিনী তার চোখে বালু ছুড়ে দিয়ে হকস্টিক দিয়ে পিটিয়ে তার বাম হাত কব্জি ভেঙ্গে দেয়। ওই সময় সন্ত্রাসীরা তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেন বলে তিনি অভিযোগ করেন। পরে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে তাদেরকে ধাওয়া করলে তারা পালিয়ে যায়। তিনি আরো জানান, চিকিৎসা শেষে তিনি এ ঘটনায় মামলা করবেন।

বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান সিকদার জানান, এ ঘটনায় কেউ কোন অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

চাঁদা না পেয়ে পৌর কাউন্সিলরকে পিটিয়ে হাত ভেঙ্গে দিলেন সন্ত্রাসীরা

আপডেট সময় : ০৮:৪১:৩১ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১