ঢাকা ০৯:১২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ পাঁচ জেলার পুলিশ সুপার পদে রদবদল, একই আদেশে আরও আট কর্মকর্তাকে পদায়ন বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, আসামির ফাঁসির দাবি মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ১ ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি বুলেট ফারুক গ্রেফতার মাদক, কিশোর গ্যাং ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেফতার জনতার ধাওয়ায় বিদেশি পিস্তল ফেলে পালাল অস্ত্রধারী নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ মাদকবিরোধী সমাবেশের জেরে ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

নোয়াখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরী, র‌্যাবের অভিযানে ৩ লক্ষ টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১ ৫২৫০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নকল মোড়ক ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে নোয়াখালীর বেগমগঞ্জে লাচ্ছা সেমাই তৈরী করাসহ বিভিন্ন অপরাধে ৫টি প্রতিষ্ঠানকে ৩লক্ষ ৬৫হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

১ মে (শনিবার) দুপুর ১২টা থেকে পৌনে ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলা কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হোসেন চৌধুরী। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন অতিরিক্ত পুলিশ সুপার ও র‌্যাব ১১-এর কোম্পানী কমান্ডার খন্দকার মো. শামীম হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের বাবুল মিয়ার কারখানায় লাচ্ছা সেমাই ৪টি নকল মোড়কে প্যাকের্টিংয়ের কাজ চলছিল। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নকল মোড়কে সেমাই বাজারজাত করার অভিযোগে ওই প্রতিষ্ঠানকে ১লক্ষ টাকা অর্থদন্ড করা হয়। আনন্দ সেমাই কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরী এবং সেমাই তৈরীতে ভেজাল ঘি ও আটা ব্যবহারের কারণে ওই প্রতিষ্ঠানকে দেড় লক্ষ টাকা অর্থদন্ড করা হয়। এছাড়াও নকল সেমাই মজুদ করায় মেসার্স জুলফিকার আলী ভুট্রোর প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। একই অপরাধে প্রাণ ফিড নামে একটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়। অপরদিকে, অবৈধভাবে চানাচুর তৈরীর অভিযোগে আরেকটি প্রতিষ্ঠানকে ৫০হাজার টাকা অর্থদন্ড করে ভ্রাম্যমাণ আদালত। উক্ত অভিযানে লাচ্ছি সেমাইসহ নকল মোড়ক জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

নোয়াখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরী, র‌্যাবের অভিযানে ৩ লক্ষ টাকা জরিমানা

আপডেট সময় : ০৪:২৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১