সংবাদ শিরোনাম ::
জামিন হলেই জেল গেইট থেকে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ পুলিশের শীর্ষ পর্যায়ে আসবে কিছু পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল শারীরিক প্রতিবন্ধী চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই কবিরহাটে সম্পত্তি নিয়ে বিরোধে হামলা, নারীকে কুপিয়ে জখমের অভিযোগ নতুন ভিসা প্রত্যামীদের জন্য সুখবর দিলো ভারতীয় ভিসা নিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে নিতে পারবেনা পুনঃভর্তি ফি: শিক্ষা মন্ত্রণালয় রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর আ.লীগ কার্যালয়ের তালা ভেঙে ব্যানার টাঙানো, পুলিশের অভিযানে আটক-৫

ভাসানচর থেকে পালিয়ে আসা ১২ রোহিঙ্গা কোম্পানীগঞ্জের চরএলাহীতে আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১ ৩৯৫৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজেস্ব প্রতিবেদক, নোয়াখালী:

ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা নারী, পুরুষ ও শিশুসহ ১২ রোহিঙ্গাকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী।

শুক্রবার (১১ জুন) ভোরে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চরএলাহী দক্ষিণ ঘাট থেকে স্থানীয় আবদুল হালিম নামে এক ব্যক্তি তাদের আটক করে।

আটককৃত রোহিঙ্গারা হলো, ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদের ছেলে খায়ের হোসেন (৩৫), জহুর আহাম্মদের মেয়ে রাশেদা (২৩), খতিজা (৮৩), মমিনা বেগম (২৬), নুর ইসলামের ছেলে মো. ইউসুফ (৩৫), কামাল হোসেনের ছেলে মো. সিদ্দিক (২০) ও মেয়ে জুবাইদা (১৬), মন্তাজুলের ছেলে আবুল হায়েজ (১৩), আবুল খায়েরের ছেলে শহিদ (৬) তার ছেলে তারেক (৮), আরমান (১) এবং তার ছেলে ওমাহের (৪)।

আটকৃত রোহিঙ্গারা জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে চোরাইপথে নৌকা ভাড়া করে কক্সবাজার তাদের পুরাতন ক্যাম্পের উদ্দেশ্যে ভাসানচর থেকে রওনা করেছিলেন। নৌকার মাঝি রাতের বেলা তাদেরকে চর এলাহী ঘাটে নামিয়ে চলে যায়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পরিদর্শক (তদন্ত) মো.আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানা পুলিশ আটকৃত রোহিঙ্গাদের থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটকৃকত রোহিঙ্গাদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

ভাসানচর থেকে পালিয়ে আসা ১২ রোহিঙ্গা কোম্পানীগঞ্জের চরএলাহীতে আটক

আপডেট সময় : ০৫:৫৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১