ঢাকা ০৩:২২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
নারিকেলডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার একরাতে কোম্পানীগঞ্জের তিন বাড়িতে ডাকাতি মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা: কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে দুর্বৃত্তের আগুনে জ্বলল জুলাই স্মৃতি স্তম্ভ মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ পাঁচ জেলার পুলিশ সুপার পদে রদবদল, একই আদেশে আরও আট কর্মকর্তাকে পদায়ন বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, আসামির ফাঁসির দাবি মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ১ ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি বুলেট ফারুক গ্রেফতার

অস্ত্র ও গুলিসহ বেগমগঞ্জে গ্রেপ্তার ৫ সন্ত্রাসী 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৮:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১ ৭২২৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানা পুলিশ চট্টগ্রামের সাতকানিয়া এলাকায় অভিযান চালিয়ে ৫ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি, ২টি এলজি, ২টি পাইপগান, ৪ রাউন্ড কার্তুজ ও ১টি ওয়ান শ্যুটুারগান উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন ঘটনায় একাধিক মামলা রয়েছে।

বুধবার বিকেলে পুলিশ সুপারের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, বেগমগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামের রফিক উল্যার ছেলে রাশেদ (২৫), একই গ্রামের আবু সায়েদের ছেলে আব্দুস সালাম (২৪), শাকিল (২২), সুজন (২১) ও সুলতানপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে শাকিল (২৪)।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের সাতকানিয়া এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী রাশেদ, শাকিল ও আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয়। পরে থানায় এনে ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত অস্ত্র তাদের দুই সহযোগি শাকিল এবং সুজনের কাছে রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে বুধবার সকালে বেগমগঞ্জের আলাইয়াপুরে অভিযান চালানো হয়। এসময় শাকিল ও সুজনকে গ্রেপ্তার করে তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলিগুলো উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীরা আলাইয়াপুরে কিশোর রাশেদ হত্যাকাণ্ডসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত।

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত ৫জন কুখ্যাত খুনি ও পেশাদার সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা ও গ্রেপ্তারি পরােয়ানা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

অস্ত্র ও গুলিসহ বেগমগঞ্জে গ্রেপ্তার ৫ সন্ত্রাসী 

আপডেট সময় : ০৯:৪৮:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১