ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

২১ বছর পর ভারতে ফিরল ‘মিস ইউনিভার্স’ মুকুট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৩:১৪ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১ ২০৯৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

‘মিস ইউনিভার্স’-এর খেতাব জিতলেন ভারতের হারনাজ সান্ধু। ২১ বছর পর মিস ইউনিভার্সের পদক এসেছে। এর আগে ২০০০ সালে এই খেতাব জিতেছিলেন পঞ্জাবের লারা দত্ত। তার আগে বঙ্গতনয়া সুস্মিতা সেন। সান্ধু তৃতীয় ভারতীয় যিনি ‘ব্রহ্মাণ্ড সুন্দরী’ হলেন। রবিবার রাতে ইজরায়েলের এইলাটে বসেছিল ৭০তম মিস ইউনিভার্স-এর আসর। সেখানেই প্যারাগুয়ের নাদিয়া ফেরেইরা এবং দক্ষিণ আফ্রিকার লালেলা এমএসওয়ানেকে পিছনে ফেলে সেরার মুকুট ছিনিয়ে নেন পঞ্জাবের ২১ বছরের সুন্দরী হারনাজ।খবর-আনন্দবাজার।

২১ বছর বয়সী হরনাজের জন্ম পাঞ্জাবি পরিবারে। চন্ডীগড়ের মেয়ে পেশায় মডেল, ফিটনেস লাভার ও যোগ ব্যায়ামে পারদর্শী। ইতোমধ্যেই দুটি পাঞ্জাবী ছবিতে অভিনয় করেছেন তিনি।

২০১৭ সালে মিস চন্ডীগড় হয়েছিলেন হরনাজ। এরপর ২০১৮ সালে ফের এমার্জিং স্টার শিরোপা পেয়েছিলেন তিনি। ২০১৯ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় সেরা বারো প্রতিযোগীর মধ্যে ছিলেন হরনাজ। এরপর ২০২১ সালের সেপ্টেম্বরে মিস ডিভা ইউনিভার্স ইন্ডিয়া খেতাব পান হরনাজ। এরপর মিস ইউনিভার্সের মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করেন তিনি। লারা দত্তের পর ফের একবার মিস ইউনিভার্স মঞ্চে ভারতের নাম উজ্জ্বল করলেন হরনাজ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

২১ বছর পর ভারতে ফিরল ‘মিস ইউনিভার্স’ মুকুট

আপডেট সময় : ০১:৫৩:১৪ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১