ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
উসকানি ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার হেযবুত তওহীদের প্রতিবাদ, প্রশাসনের পদক্ষেপ দাবি ভাঙ্গা ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দ্রুত তদন্ত ও বদলির দাবি রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা প্রাইেভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবা হাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী গভীর রাতে চাচীর ঘরে ভাতিজা, পুরুষাঙ্গ কেটে উধাও চাচী নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ থানার সামনে সড়ক দূর্ঘটনায় কৃষকের মৃত্যু

শীতের সকালে কাদা মাখলেন অপু বিশ্বাস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৩:১৭ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১ ৬৩৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শীতের সকালে শিশু-কিশোরদের সঙ্গে কাদা মেখে আনন্দ-উল্লাসে মেতে উঠলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই কিছু ছবি প্রকাশ পেয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, একটি চলচ্চিত্রের গানের শুটিংয়ের জন্য মফস্বলে গিয়েছিল অপু বিশ্বাস ও তার সিনেমার শুটিংয়ের দল। সেখানেই শুটিংয়ের এক ফাঁকে এই কাদামাখার দৃশ্য ধারণ করা হয়। এসময় শিশু-কিশোরদের সঙ্গে ছবিও তোলেন অপু।

প্রেম-প্রীতির বন্ধন সিনেমার শুটিংয়েই বর্তমানে ব্যস্ত রয়েছেন ঢালিউড কুইন খ্যাত এই নায়িকা। এটি পরিচালনা করছেন সুলাইমান আলি লেবু। এ সিনেমায় নায়ক জয় চৌধুরীর সঙ্গে জুটি বেঁধেছেন অপু বিশ্বাস। এর আগে ‘হিটম্যান’ সিনেমায় অপু বিশ্বাসের সহশিল্পী হিসেবে কাজ করেছিলেন জয় চৌধুরী। মূল নায়ক ছিলেন শাকিব খান। অপু-জয় ছাড়া প্রেম-প্রীতির বন্ধনে অভিনয় করছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদ প্রমুখ।

অপু বিশ্বাসকে সর্বশেষ দেখা গেছে ‘প্রিয় কমলা’ ছবিতে, বিপরীতে ছিলেন বাপ্পী চৌধুরী। একই জুটির ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ রয়েছে মুক্তির অপেক্ষায়। এ ছাড়া ‘ছায়াবৃক্ষ’ নামের অনুদানের সিনেমায় অপুর নায়ক হয়েছেন নিরব হোসাইন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শীতের সকালে কাদা মাখলেন অপু বিশ্বাস

আপডেট সময় : ০৮:০৩:১৭ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১