ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

প্রথমবার ওয়েব সিরিজে ঢাকাই চলচ্চিত্রের দাপুটে অভিনেতা ডিপজল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১ ৪০৩১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকাই চলচ্চিত্রের দাপুটে খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। প্রযোজক হিসেবেও সফল তিনি। এই অভিনেতা প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন। আগামী ১ জানুয়ারি থেকে ‘জিম্মি’ নামে ৭ পর্বের ওয়েব সিরিজটির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক মনতাজুর রহমান আকবর।

ডিপজল বলেন, ‘এখন প্রযুক্তির যুগ। হলিউড, বলিউড থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশের নির্মাতারা ওয়েব সিরিজ নির্মাণ করে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দিচ্ছেন। সেখানে বিখ্যাত শিল্পীরা অভিনয় করছেন। আমরাও পিছিয়ে থাকতে পারি না। আমি চলচ্চিত্রের মানুষ। চলচ্চিত্রই আমার ধ্যান-জ্ঞান। এর বাইরে অন্যকিছু ভাবি না। তবে প্রযুক্তিকেও অস্বীকার করা যায় না। বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদেরও চলতে হবে। আমরাও যে বিশ্বমানের ওয়েব সিরিজ নির্মাণ করতে পারি তা দেখাতে চাই। ওয়েব সিরিজ হলেও এটি দেখে দর্শক সিনেমার স্বাদ পাবেন।’

তিনি আরও বলেন, ‘এটি আমি পরীক্ষামূলক হিসেবে নিচ্ছি। আশা করছি দর্শক গ্রহণ করবে। তবে সিনেমা আমার রক্তের সাথে মিশে আছে। যত দিন বেঁচে আছি সিনেমা বানাব। আমার টার্গেট প্রতি মাসে একটি করে সিনেমা নির্মাণ ও মুক্তি দেওয়া।’
ওয়েব সিরিজ প্রসঙ্গে মনতাজুর রহমান আকবর বলেন, ‘আমরা চাচ্ছি, যুগের সাথে তাল মেলাতে। ওটিটি প্ল্যাটফর্মে শুধু ওয়েব সিরিজ নয়, বিশ্বের সিনেমাও মুক্তি দেওয়া হয়। আমরা এর সাথে শামিল হতে চাই। যে ওয়েব সিরিজ নির্মাণ করছি সেটি অ্যাকশন, সাসপেন্স ও থ্রিলার ধাঁচের।’

ওয়েব সিরিজের গল্প লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। চিত্রগ্রহণ করেছেন সবুজ। ডিপজলের পাশাপাশি এতে অভিনয় করছেন শহিদুজ্জামান সেলিম, বড়দা মিঠু, শিরিন শিলা, তারেক, মানতাসা মিম, মাসুম বাশার, মিলি বাশার, দিপু রায়হানসহ আরও অনেকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রথমবার ওয়েব সিরিজে ঢাকাই চলচ্চিত্রের দাপুটে অভিনেতা ডিপজল

আপডেট সময় : ১২:১৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১