ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
মাদক, কিশোর গ্যাং ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেফতার জনতার ধাওয়ায় বিদেশি পিস্তল ফেলে পালাল অস্ত্রধারী নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ মাদকবিরোধী সমাবেশের জেরে ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ প্রকাশ্যে যুবককে গুলির, সিসিটিভি ভিডিও ভাইরাল পুলিশের চেকেপোস্টে তিনটি বিদেশী পিস্তল-গুলিসহ কিশোর আটক চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রীর আত্মহত্যা নোয়াখালীতে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ-প্রতিবাদ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেফতার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনীতির সব খাতে এগিয়ে যাচ্ছে দেশ : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৯:১৪ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২ ৩৭০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ মাইলফলক স্পর্শ করেছে। অর্থনীতির সব খাতে এগিয়ে যাচ্ছে দেশ। প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশ সারা বিশ্বে প্রশংসিত হয়েছে।

আজ রবিবার (২ জানুয়ারি) বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

অর্থমন্ত্রী বলেন, আমাদের অর্থনীতি ১০০ বিলিয়ন ডলার হতে ১৯ বছর লেগেছে। এখন আমাদের অর্থনীতির আকার ৪১১ বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় বেড়ে দুই হাজার ৫৫৪ ডলার হয়েছে। আগামী অর্থবছরে আমাদের অর্থনীতির আকার ৫০০ বিলিয়ন ডলার হবে।

তিনি বলেন, বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৫ থেকে ৪৬ বিলিয়ন ডলারের কাছাকাছি। আমি বিশ্বাস করি ইনশাল্লাহ চলতি বছরের শেষ নাগাদ রিজার্ভ ৫০ বিলিয়ন ডলারে নিয়ে যেতে পারবো। দেশে শিক্ষার হার বেড়েছে, কমেছে দারিদ্র্য। আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার বেড়েছে। কোভিডের মধ্যে বিশ্ব অর্থনীতির অবস্থা ভালো নয়, তারপরও বাংলাদেশ ভালো করছে। ২০৩০ সালের মধ্যে ক্ষুধামুক্ত উচ্চ আয়ের দেশে রূপান্তর করবো।

মন্ত্রী বলেন, ২০৪১ সালে সুখী-সমৃদ্ধ উন্নত দেশে পরিণত হবে বাংলাদেশ। জাতির পিতার স্বপ্নের সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনীতির সব খাতে এগিয়ে যাচ্ছে দেশ : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

আপডেট সময় : ০৬:২৯:১৪ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২