ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

আমার প্রেমিকের ফটোগ্রাফি দক্ষতা দেখালাম: শবনম ফারিয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৩:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২ ২৩৯২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: ইন্টারনেট

বলিউডের অভিনেত্রী আলিয়া ভাটের পথে হাঁটলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। তবে একটু ভিন্নভাবেই। গত ৭ জানুয়ারি আলিয়া ভাট তার প্রেমিক রণবীর কাপুরের তোলা নিজের কয়েকটি ছবি পোস্ট করেছেন। লিখেছেন, ‌‘আমার প্রেমিকের ফটোগ্রাফি দক্ষতা দেখালাম।’ এদিকে শনিবার (৮ জানুয়ারি) ফারিয়া ইনস্টাগ্রামে তার কিছু ছবি পোস্ট করেছেন। ছবিতে গোলাপি-সবুজ পাড়ের সাদা শাড়ি। মিষ্টি হাসিতে তোলা ছবি দুটির ক্যাপশনে এই অভিনেত্রী লিখেছেন, ‘আলিয়া ভাট প্রেমিকের তোলা নিজের কয়েকটি ছবি পোস্ট করে প্রেমিকের ফটোগ্রাফি দক্ষতা দেখিয়েছেন।

তাই চিন্তা করলাম, আমি কেন আমার বানরের (বানর ইমোজি) তোলা ছবি দেখিয়ে তার দক্ষতা কেন প্রকাশ করব না? থ্যাংক ইউ বানর, আমার ইনস্টাফিড আরও সুন্দর করে তুলতে সহযোগিতা করার জন্য।’ আলিয়ার প্রেমিক যে রণবীর কাপুর, তা সবারই জানা। বলিউডে তাদের প্রেম ওপেন সিক্রেট। কিন্তু শবনম ফারিয়া যাকে ‘বানর’ ছদ্মনাম দিলেন, তিনি কে? কে সেই বানর? কাকে তার প্রেমিক বলে দাবি করেছেন এই পোস্টে? পরিচয়টা জানা যায়নি। এদিকে ফারিয়ার ইনস্টাগ্রাম ঘুরে দেখা যায়, অনেকদিন ধরেই তিনি তার বিভিন্ন ছবির ক্রেডিট দিচ্ছেন ‘বানর’ ইমোজিকে।
র্থাৎ যিনি ছবিগুলো তুলে দিচ্ছেন, তাকে ফারিয়া অন্তর্জালে বানর নামে সম্বোধন করছেন। কিন্তু সেই বানরের আসল পরিচয় এখনো আড়ালে রয়ে গেছে। আরও একটি বিষয় নজরে আসছে নেটিজেনদের। তা হলো শবনম ফারিয়ার অনামিকা আঙুলে আংটি। অপুর সঙ্গে বিচ্ছেদের পর তার হাত খালিই ছিল। তবে কয়েক মাস ধরে অনামিকায় একটি আংটি পরিধান করছেন অভিনেত্রী। এটা দেখে অনেকে ধারণা করছেন, কেবল প্রেম নয়, আংটিও নাকি বদল করে ফেলেছেন শবনম ফারিয়া। যদিও এসব বিষয়ে স্পষ্ট কোনো মন্তব্য কিংবা ঘোষণা দেননি অভিনেত্রী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আমার প্রেমিকের ফটোগ্রাফি দক্ষতা দেখালাম: শবনম ফারিয়া

আপডেট সময় : ১০:৩৩:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২